চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন মাদকাসক্ত হয়েছিলেন সঞ্জয়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বলিউডের ‘ব্যাড বয়’ খ্যাত তারকা সঞ্জয় দত্ত। মাদক থেকে শুরু করে বেআইনি অস্ত্র রাখার অপরাধে বহুবার তাকে আইনি ঝামেলায় জড়াতে হয়েছে। শুধু তাই নয় ১২ বছর থেকে মাদকাসক্ত ছিলেন তিনি। যা অকপটে স্বীকার করেছেন নিজেই।

শুধু তাই নয়, এমন কোনো মাদক নেই যেটি তিনি সেবন করেননি বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি সঞ্জয় দত্ত অভিনীত ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমাটি মুক্তি পেয়েছে। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এটি। এই সিনেমার প্রচারের অংশ হিসেবে একটি সাক্ষাৎকারে অংশ নেন সঞ্জয়। যেখানে মাদক সেবনের বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

অভিনেতা বলেছেন, ‘আমি খুবই লাজুক ছিলাম। বিশেষ করে মেয়েদের ব্যাপারে। নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য মাদক শুরু করেছিলাম। মাদক নেওয়ার পর মেয়েদের ব্যাপারে নিজেকে খুব আত্মবিশ্বাসী মনে হতো। তাদের সঙ্গে কথা বলতে পারতাম।’

মাদকাসক্ত হওয়ার পর জীবনের দশ বছর ঘর অথবা বাথরুমে নিজেকে বন্দি রেখেছিলেন সঞ্জয়। এমনকি মাদক নিরাময় কেন্দ্র থেকে ফেরার পরও তাকে মাদকাসক্ত বলা হতো। সঞ্জয়ের ভাষায়, ‘আমি মনে করি এটি ঠিক নয়। রাস্তাঘাটে মানুষ এগুলো বলতো। তখন ভাবতাম, আমাকেই কিছু করতে হবে। এরপর নিয়মিত ব্যায়াম শুরু করি। নিজের ভাবমূর্তি ফিরিয়ে আনি।’

গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে সঞ্জয় অভিনীত ‘কেজিএফ-চ্যাপ্টার টু’। যেখানে আধিরা চরিত্রে মাৎ করেছেন এই অভিনেতা। এছাড়াও ছবিটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ‘রকিং স্টার’ যশ, শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অচ্যূত কুমারঅনন্ত নাগকেজিএফ চ্যাপটার টুমাদকাসক্তযশশ্রীনিধি শেঠিসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT