চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন চুপ থাকেন বলিউডের তিন খান, জানালেন নাসিরুদ্দিন শাহ্

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ্। কিছুদিন আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ‘এক শ্রেণির ভারতীয় মুসলমান আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসায় আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন।’

এবার এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা কথা বলেছেন বলিউডে সরকারের প্রচারণামূলক সিনেমা তৈরি নিয়ে।

অভিনেতার মতে, ভারতের বড় কয়েকজন নির্মাতা এবং অভিনেতা সরকারের প্রচারণামূলক ছবি তৈরিতে উৎসাহী হয়ে উঠেছেন। তার মতে, সরকার তাদেরকে উৎসাহ দেয় সরকারের পক্ষে ছবি তৈরির জন্য, নেতার পক্ষে ছবি তৈরির জন্য। এসব ছবিতে অর্থায়ন হয়। এছাড়াও প্রতিশ্রুতি দেয়া হয় সিনেমা নির্মাণের পর সেটার প্রচারণা চালানোর।’

তিনবার জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা এটাও স্পষ্ট করে বলে দিয়েছেন যে মুসলমান হিসেবে বলিউডে তিনি কোনো বৈষম্যের শিকার হননি। তবে নিজের মতামত প্রকাশের কারণে অনেক অভিনেতাকেই হয়রানির শিকার হতে হয়েছে বিভিন্ন সময়ে। নাসিরুদ্দিন শাহ্ এর মতে, একারণেই যে কোনো ইস্যুতে চুপ থাকেন বলিউডের তিন খান।

এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘খানেরা উদ্বিগ্ন থাকেন হয়রানির শিকার হওয়ার ভয়ে। তাদের অনেক কিছু হারানোর আছে। শুধু আর্থিক হয়রানি বা একটি-দুটি কাজ হারানো নয়, মুখ খুললে তাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।’

নাসিরুদ্দিন শাহ্ এর মতে, যিনিই মুখ খুলবেন, তিনিই হয়রানির শিকার হবেন। এটা শুধু জাভেদ আখতার কিংবা তার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই বিষয়টি এক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানজাভেদ আখতারতিন খাননাসিরুদ্দিন শাহপলিটিক্সবলিউডরাজনীতিলিড বিনোদনশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানদের গুঁড়িয়ে টাইগার যুবাদের সিরিজ জয়

পরবর্তী

এস কে সিনহার বিরুদ্ধে মামলার রায় ৫ অক্টোবর

পরবর্তী
প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এস কে সিনহার বিরুদ্ধে মামলার রায় ৫ অক্টোবর

করোনায় দেশে মৃত্যু ২৭ হাজার ছাড়াল

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT