চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
চাঁদপুর, জনপদ
A A

মোরশেদ আলম: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভোট কেন্দ্র পরিদর্শনকালে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মতলব দক্ষিণের উপাধি দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪নং বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারী ভোট কেন্দ্র পরিদর্শন করতে আসেন। কেন্দ্রের প্রবেশদ্বারে আসা মাত্রই হঠাৎ নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফার কয়েকজন মিলে তার উপর অতর্কিত হামলা চালায়।

‘এসময় তারা স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। উভয়পক্ষের কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে হাজির হয় র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারী বলেন, আমি বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে আসি। এ সময় কাদির গাজীর নেতৃত্বে তারা আমার ওপর হামলা চালায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা দেশে আমরা এ ধরনের হামলা প্রত্যাশা করি না।

তিনি এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানান।

তবে এমন অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম মোস্তফা জানান, আমার কোনো কর্মী সমর্থক তার উপর হামলা করেনি। তিনি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলেছেন। নির্বাচনের প্রথম থেকেই তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছেন।

Reneta

এ বিষয়ে ৪নং বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার রনজিত কুমার বসু জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। হামলার ঘটনায় ভোটকেন্দ্রে কোনো প্রভাব পড়েনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভোট কেন্দ্রভোট গ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT