চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ধোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ছাড়াই বৃহস্পতিবার নতুন চুক্তির ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে সৌরভ গাঙ্গুলির বোর্ড।

২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর কালীন সময়ের জন্য এই চুক্তিতে ২৭জন ক্রিকেটারকে রেখেছে ভারতীয় বোর্ড। আগের চুক্তিতে ছিল ২৯জন।

বিসিসিআইয়ের আগের চুক্তিতে গ্রেড ‘এ’তে ছিলেন ধোনি, যে ক্যাটাগরির ক্রিকেটাররা সব ফরম্যাটে খেলতেন না। ধোনি টেস্ট ছেড়েছেন অনেক আগেই, ২০১৪ সালে। বছরে বেতন পেতেন ৫ কোটি করে।

গত ইংল্যান্ড বিশ্বকাপে শেষবার ভারতের জার্সিতে দেখা গেছে ধোনিকে। পরে আর্মিতে প্যারা-ট্রুপারের ট্রেনিংয়ের জন্য ছুটি নেন। সেই ছুটি দীর্ঘ করে এখনও দলের বাইরে আছেন।

পূর্বের চুক্তি থেকে আরও তিন ক্রিকেটার বাদ পড়েছেন। মিডলঅর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডু, আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ কার্তিক ও পেসার খলিল আহমেদ। এর বাইরে আগের চুক্তিতে বড় কোনো পরিবর্তন নেই।

চুক্তিতে নতুন এসেছেন নবদ্বীপ শাইনি, দীপক চাহার, শার্দুল ঠাকুর, শ্রেয়াস আয়ার এবং ওয়াশিংটন সুন্দর। তারা সবাই ‘সি’ গ্রেডের অন্তর্ভুক্ত হয়েছেন।

Reneta

‘এ’ প্লাস গ্রেডে আছেন অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, পেসার জাসপ্রিত বুমরাহ। যারা তিন ফরম্যাটেই খেলে থাকেন। বছরে ৭ কোটি বেতনের অন্তর্ভুক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেন্দ্রীয় চুক্তিধোনিবিসিসিআইভারতীয় ক্রিকেট বোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT