চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষির উন্নয়নে গণমাধ্যম যথেষ্ট কাজ করছেনা: শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

দেশের কৃষিখাতের উন্নয়নে গণমাধ্যমের কাজ করার অনেক সুযোগ রয়েছে, কিন্তু সে সুযোগ যথেষ্ট কাজে লাগানো হচ্ছেনা বলে মনে করেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আই-এর পরচিলক শাইখ সিরাজ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশন (জেএমসি) বিভাগ আয়োজিত অনলাইন বক্তৃতায় তিনি বলেন, ‘কৃষি সাংবাদিকতা করার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা নাই। তবে এ খাতে কাজ করতে যা দরকার, তা-হল আগ্রহ ও আন্তরিকতা। কৃষির উন্নয়নে গণমাধ্যমের কাজ করার অনেক সুযোগ থাকলেও তা যথেষ্টভাবে কাজে লাগানো হচ্ছেনা।’

‘বাংলাদেশে উন্নয়ন সাংবাদিকতা- সম্ভাবনা এবং চ্যালেঞ্জ” শীর্ষক এ বক্তৃতায় জেএমসি’র শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডঃ গোলাম রহমান বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন। জেএমসি’র বিভাগীয় প্রধান ড.শেখ শফিউল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

কৃষি সাংবাদিকতার মাধমে টেলিভিশনকে কৃষকের দোরগোরাই নিয়ে যাওয়া ‘হৃদয়ে মাটি ও মানুষ’ খ্যাত শাইখ সিরাজ তাঁর দীর্ঘ অভিজ্ঞতা থেকে গল্প শুনিয়ে সাংবাদিকতার নবীণ শিক্ষার্থীদের সামনে দেশে কৃষি ও উন্নয়ন সাংবাদিকতার সম্ভাবনার চিত্র তুলে ধরেন।

বাংলাদেশে কৃষি পেশা নিয়ে প্রচলিত ধারনা ভেঙ্গে দেয়ার প্রসঙ্গে বলেন,’আমি যখন কাজ শুরু করি, তখন কৃষক বলতে আলাদা একটা শ্রেণিকে বোঝানো হত। আমি সে ধারনাকে ভেঙ্গে দেয়ার চেষ্টা করেছি। কৃষি কাজ শিক্ষিত-অশিক্ষিত যে-কেউ করতে পারেন।’

তিনি বলেন, ‘আজ শহরের অনেক শিক্ষিত নারীও কৃষিকাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। শহুরে বাসার বারান্দা বা ছাদে তাঁরা ফসল ফলাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আজ মাঠে ছুটে যাচ্ছেন। তাঁরা বিভিন্ন আধুনিক কৃষি প্রকল্পের পরিকল্পনা নিয়ে আসছেন।’

Reneta

এছাড়া, দেশের কৃষিফসল বলতে ছিল শুধু ধান আর পাট। এখান থেকেও বের করে নিয়ে আসার চেষ্টা ছিল। মোটকথা কৃষিফসলে বৈচিত্র নিয়ে আনাই ছিল আমার লক্ষ। এখন দেশের মাটিতে স্ট্রবেরি, আপেলকুলসহ বহুধরনের ফুল ও ফলেরও চাষ হচ্ছে।

শাইখ সিরাজ বলেন, দেশের অর্থনীতিতে কৃষিখাত এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং বেকারত্ব হ্রাসে অবদান রাখতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কৃষি সাংবাদিকতা করতে হলে গতানুগতিক সাংবাদিকতা থেকে বের হয়ে আসতে হবে। কৃষকের সাথে মিশে গিয়ে বিষয়ের গভীরে গিয়ে কাজ করতে হবে। ভাষা ও সংস্ক্তিগত প্রতিবন্ধকতা দূর করতে হবে। এছাড়া দেশের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট যেকোনো খাত উন্নয়ন সাংবাদিকতার বিষয় বলে উল্লেখ করেন। উদাহরণ হিসেবে মহামারীর এ সময়ে স্বাস্থ্যখাত উন্নয়ন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অধ্যাপক ডঃ গোলাম রহমান বলেন, শাইখ সিরাজের অনুষ্ঠান “হৃদয়ে মাটি ও মানুষ” কৃষির আধুনিকায়ন, কৃষির সাথে সংশ্লিষ্ট বিপণন ব্যবস্থার উন্নয়ন, মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য রোধ এবং সামগ্রিকভাবে একটি কৃষিভিত্তিক সংস্কৃতি চালু করায় অসামান্য অবদান রেখেছে, যা খাটো করে দেখার কোন সুযোগ নেই।

ডিআইইউ ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সাইন্স- এর ডিন অধ্যাপক হামিদুর রহমানও বক্তব্য রাখেন।

ড. শেখ শফিউল ইসলাম কৃষি সাংবাদিকতা ও শাইখ সিরাজের “হৃদয়ে মাটি ও মানুষ” নিয়ে পিএইচডি গবেষণা করেন। তিনি তাঁর বক্তব্যে দেশের কৃষি সাংবাদিকতায় শাইখ সিরাজের অবদানের কথা তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT