বাংলাদেশ

কুড়িগ্রামের সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

কুড়িগ্রামের সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেহুলার চর সীমান্তে বিএসএফ’র গুলিতে মোনছের আলী নামের এক বাংলাদেশী নিহত হয়েছে।

বিজিবি ও এলাকাবাসী জানিয়েছে, রোববার রাত ১০ টার দিকে রৌমারী উপজেলার বেহুলার চর সীমান্তে গুরু আনতে যায় বাংলাদেশী কয়েকজন গরু ব্যবসায়ী। সেসময় ভারতের ঝালোর চর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন মোনছের আলী।

ওই সময় সঙ্গে থাকা অপর গুরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:বিএসএফ বিএসএফের গুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…