কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু, অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এসব মানুষ মারা যান।
জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯২ জন। শনাক্তের হার ৩০ শতাংশ।
জেলায় লকডাউন কার্যকরে স্থানীয় প্রশাসন ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে। তারা মানুষকে নানাভাবে সচেতন করারও চেষ্টা করছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






