চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুম্ভ মেলায় ডুব দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেবেন প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী-মোদির রাজনীতিতে খরা

আগামী ৪ ফেব্রুয়ারি কুম্ভ মেলায় গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে ডুব দেয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের সাধারণ সম্পাদক পদের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

ওই দিনই আগামী লোকসভা নির্বাচনে পূর্ব উত্তরপ্রদেশের নির্বাচন সংক্রান্ত সাংগঠনিক কাজকর্ম পরিচালনার কাজ আনুষ্ঠানিকভাবে নিজের হাতে তুলে নেবেন তিনি।

দলীয় সূত্রে শোনা যাচ্ছে, একই সঙ্গে লখনৌতে কংগ্রেস সভাপতি ভাই রাহুল গান্ধীকে নিয়ে সংবাদ সম্মেলনও করবেন সদ্য সক্রিয় রাজনীতিতে আসা রাজিব-তনয়া।

এনডিটিভি জানিয়েছে, ৪ ফেব্রুয়ারি একই সঙ্গে মৌনি অমবস্যা ও কুম্ভ মেলার দ্বিতীয় শাহি স্নান। এই পূণ্যতিথিতেই প্রয়াগরাজে পূণ্যস্নান করবেন ভাইবোন।

তবে কুম্ভ স্নানের দিনটি নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ৪ তারিখ কোনো কারণে কর্মসূচি বাতিল হলে ১০ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন কুম্ভে ডুব দেবেন রাহুল-প্রিয়াঙ্কা। ওইদিন একই সঙ্গে তৃতীয় শাহি স্নানের দিন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে নিয়োগ দেয়ার ঘোষণা দেয় দলটি। জানায়, প্রিয়াঙ্কাকে তার ভাই ও দলীয় প্রধান রাহুল গান্ধী এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন।

Reneta

৪৭ বছর বয়সী প্রিয়াঙ্কা মে মাসের জাতীয় নির্বাচন উপলক্ষে পূর্ব উত্তরপ্রদেশে দলের নির্বাচনী প্রচারণার দায়িত্বে থাকবেন। তার দায়িত্বে থাকা এই এলাকার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনী এলাকাও রয়েছে।

পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব পেয়েছেন আরেক কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

এতদিন পর আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেও বহু বছর ধরেই প্রিয়াঙ্কা তার রাজনৈতিক কর্মকাণ্ড ভাই রাহুল ও মা সোনিয়া গান্ধীর সমর্থনে তাদের রাজনৈতিক এলাকা আমেথি এবং রায়বাড়েলির মধ্যে সীমিত রেখেছিলেন। দলের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণেও পেছন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন তিনি।

রাহুলের মতে, প্রিয়াঙ্কা এতদিন সন্তানদের কথা ভেবে সক্রিয় রাজনীতিতে আসতে চাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেসপ্রিয়াংকা গান্ধীভারতসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাজিলে খনির বাঁধ ধসে বহু হতাহত

পরবর্তী

প্রেম করতে পনের দিন ছুটি!

পরবর্তী

প্রেম করতে পনের দিন ছুটি!

‘পার্ট-টাইম’ স্পিনারেই বিধ্বস্ত ইংল্যান্ড

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT