রাজনীতি

কুমিল্লা সিটি নির্বাচনে নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছে ইসি: খালেদা

কুমিল্লা সিটি নির্বাচনে নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছে ইসি: খালেদা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সদ্য নির্বাচিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, এই সরকারের অধীনে কখনো কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

গত ৩০ মার্চ দ্বিতীয় দফায় অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি প্রার্থী সাক্কু। তিনি এর আগেও এখানকার মেয়র ছিলেন।

বিষয়:খালেদা জিয়া বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…