কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছনতা কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
সোমবার শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা, বুথপাড়া, প্রশাসনিক ভবনের সামনের অংশসহ ক্যাম্পাসের বিভিন্ন অনুষদের সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।
অভিযানে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







