চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ০৩, জুন ২০১৭
কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কাপড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাজমুল হোসেন খোকন (১৪) নামে এক কাপড় দোকানের কর্মচারী’র মৃত্যু হয়েছে। এঘটনায় শতাধিক দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নিহত খোকন ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার পুত্র।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর কাপড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় বাজারের আলী আহাম্মদের কাপড় দোকান আম্বিয়া বস্ত্রালয়ের দোকান কর্মচারী নাজমুল তালাবদ্ধ অবস্থায় দোকানে আটকা পড়ে। এসময় স্থানীয় লোকজন তার চিৎকার শুনতে পেয়ে তালা ভেঙ্গেও তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

নিহত কিশোর নাজমুল হোসেন খোকন এর পরিবারকে বাজার কমিটির পক্ষ থেকে ৬০ হাজার টাকা অনুদান প্রদান করার সিদ্ধান্ত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

পুলিশ জানায়, উপজেলার কংশনগর কাপড় বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের কাপড় দোকান থেকে রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়ে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হার্ডওয়ার, জুয়েলারী ও কাপড় দোকানসহ ব্যবসায়ীদের প্রায় ৩০কোটি টাকার মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার জানান, কয়েলের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকাণ্ডকুমিল্লা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ হয়েও হচ্ছে না শেষ ‘মানি হেইস্ট’!

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দাবি অযৌক্তিক: ইরান

মে ১১, ২০২৬

নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

মে ১১, ২০২৬

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

মে ১১, ২০২৬

ব্র্যাকের ২০২৫ সালের প্রতিবেদন: ২ কোটি ৬০ লাখ মানুষকে সেবাদান

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT