চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার মামলায় খালেদার জামিন স্থগিতের আবেদনের শুনানি বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
আদালত
A A

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহতের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াকে দেয়া ৬ মাসের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি বৃহস্পতিবার।

সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন। সে জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন স্থগিতের আবেদনটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আগামি বৃহস্পতিবার শুনানির জন্য নির্ধারন করে আদেশ দেন।

আদালতে খালেদা পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এ কে এম এহসানুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো: বশিরউল্লাহ।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লা চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহত হয়। এ ঘটনায় হুকুমের আসামি করে হত্যা মামলার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করে পুলিশ। পরবর্তীতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় রূপান্তর করা হয়।

এরপর এই মামলায় জামিন চেয়ে গত ১ জুলাই কুমিল্লার দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এ আবেদন করেন খালেদা জিয়া। ওই দিন বিচারক কে এম শামছুল আলমের বিশেষ আদালত খালেদা জিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার জামিন আবেদনটি ৮ আগস্ট শুনানির জন্য রাখেন।

Reneta

এরপর গত ১১ জুলাই এই মামলায় হাইকোর্টে ফৌজদারি আপিল করে খালেদার জামিন আবেদন করা হয়। সে আবেদনের শুনানি নিয়েই হাইকোর্ট ২৬ জুলাইয়ের মধ্যে খালেদার জামিন আবেদন নিষ্পত্তি করতে কুমিল্লার আদালতকে নির্দেশ দেন। কিন্তু এরপর গত ২৫ জুলাই কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

এরপর আবার এই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ৬ আগস্ট এই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিলেন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজার রায় দেন। এই রায়ের পর থেকেই খালেদা জিয়া নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

এই মামলায় তার ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামীর প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়। ইতোমধ্যে কয়েকটি মামলায় খালেদা জিয়া জামিন পেলেও আরো কয়েকটি মামলায় তার এখনো জামিন মেলেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT