চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার দুই মামলায় খালেদাকে দেয়া জামিন স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ন ২৯, মে ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া

কুমিল্লায় দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

আজ চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করে বিষয়টি আগামি ৩১ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন।

আজ চেম্বার আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এহসানুর রহমান ও আইনজীবী মাসুদ রানা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে একটি ও বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লায় করা আর একটি মামলায় গতকাল খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের ওই জামিন আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এরপর চেম্বার বিচারপতির আদালত গতকাল বিষয়টি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

Reneta

এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকেই খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

গত ১২ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। সে জামিন আপিল বিভাগও বহাল রাখেন।

কিন্তু আরো কয়েকটি মামলায় জামিন না থাকায় কারাগার থেকে খালেদা জিয়া বের হতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াজামিনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

হরমুজ প্রণালী খুলতে নৌ জোট চান ট্রাম্প: কেউ কি যোগ দিচ্ছে?

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা: ডিএমপি কমিশনার

মার্চ ১৭, ২০২৬

কুমিল্লায় ঈদের বাজারে খাদি দোকানগুলোতে ক্রেতাদের ভীড়

মার্চ ১৭, ২০২৬

ঈদের খুশি ভাগাভাগি করতে কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT