অস্ট্রেলিয়ার ডেইনট্রি ন্যাশনাল পার্কের থ্রনটন বিচে সাঁতার কাটতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ এক নারী (৪৬) মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নর্দান কুইন্সল্যান্ড রাজ্যের ক্যায়ার্নস শহরের কাছেই রোববার সন্ধ্যার দিকে কোমড় সমান পানিতে নেমে হামলার শিকার নারীকে উদ্ধারে অভিযান চলছে।
আক্রান্ত নারীর সাথে থাকা বন্ধু চেষ্টা করেও কুমিরের মুখ থেকে তাকে রক্ষা করতে পারেননি। পরে তিনিই সবাইকে বিষয়টি অবহিত করেন। তিনি ক্ষত ও মানসিক আঘাতের চিকিৎসা গ্রহণ করছেন।
এই এলাকায় সর্বশেষ ২০০৯ সালে কুমিরের আক্রমনে প্রাণহানির ঘটনা ঘটেছিলো বলে অস্ট্রেলিয়ান সম্প্রচার বিভাগ সূত্রে জানা যায়।








