বিনোদন

কুকুর বিড়ম্বনায় জনি ডেপ

কুকুর বিড়ম্বনায় জনি ডেপ

নিজের পোষা কুকুর নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অস্ট্রেলিয়ায় শুটিংয়ে থাকা হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ।

এপ্রিলের ২১ তারিখে পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান মুভির পঞ্চম পর্বের শুটিং করতে নিজের প্রাইভেট বিমানে স্ত্রী অ্যাম্বার হার্ডেও সঙ্গে অস্ট্রেলিয়ায় আসেন ডেপ। তাদেরকে স্বাগত জানালেও ডেপের পোষা কুকুর পিস্টল ও বু’এর ব্যাপারে বেঁকে বসেছে অস্ট্রেলিয়ান কুয়ারান্টেইন কর্তৃপক্ষ।

তাদের অভিযোগ, ডেপ ইয়র্কশায়ার টেরিয়ার জাতের ওই দুটি কুকুরকে অনুমতি ছাড়া ও প্রয়োজনীয় কুয়ারেন্টেইন ছাড়াই তার সঙ্গে অস্ট্রেলিয়ায় নিয়ে আসেন।

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর জন্য ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়ে পাঠানো নোটিশে আদেশ না মানলে কুকুর দুটিকে মেরে ফেলারও হুমকি দিয়েছে কর্তৃপক্ষ।

সংক্রামক রোগ প্রতিরোধে যে কোন প্রাণী অস্ট্রেলিয়ায় নেবার ব্যাপারে কঠোর আইন রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

বিষয়:অভিনেতা জনি ডেপ হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…