চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর তারকার দারুণ কীর্তির দিনেও বার্সার হোঁচট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আগের ম্যাচে মাঠে নেমেই রেকর্ড বুকে নাম লিখিয়েছিলেন আনসু ফাতি। বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হয়েছিলেন রিয়াল বেটিস ম্যাচে। শনিবার ওসাসুনার বিপক্ষে মাঠে নামলেন রাফিনহার বদলি হিসেবে ৪৬ মিনিটে। নেমেই গড়ে ফেললেন বার্সার ইতিহাসে অনন্য এক কীর্তি!

ওসাসুনার মাঠে মাত্র সাত মিনিটে রবের্তো তোরেসের গোলে পিছিয়ে পড়ে বার্সা। গোল শোধে মরিয়া হয়ে দ্বিতীয়ার্ধে আনসু ফাতিকে নামান কোচ আর্নেস্টো ভালভার্দে। নেমেই ৪ মিনিটের মাথায় কোচের মুখে হাসি ফোটান ১৬ বছর বয়সী মিডফিল্ডার। কার্লেস পেরেজের পাস থেকে ৫১ মিনিটে দারুণ এক হেডে গড়ে ফেলেন বার্সার হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার কীর্তি।

বার্সার হয়ে সবচেয়ে কমবয়সে গোলের আগের রেকর্ডটি ছিল বোজান কিরকিচের। ২০০৭ সালে ১৭ বছর ৫৩ দিন বয়সে করা তার রেকর্ডটি এরপর টিকে থাকল ১২ বছর। শনিবার সেই রেকর্ড ভেঙে দিলেন আনসু ফাতি। কীর্তি গড়ার দিনে তার বয়স ১৬ বছর ৩৩৪ দিন।

সবমিলিয়ে আনসুর গোলটি লা লিগার ইতিহাসে তৃতীয় কমবয়সে গোল করার রেকর্ড। ২০১২ সালে ১৬ বছর ৯৮ দিন বয়সে গোল করে রেকর্ডটা নিজের করে রেখেছেন মালাগার ফেব্রিস ওলিঙ্গা।

আনসুর কীর্তির দিনে অবশ্য শেষপর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি বার্সা। ৬৪ মিনিটে ক্লাবের জার্সি গায়ে আর্থার মেলোর প্রথম গোলে ৮০ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়েও ছিল দলটি। এরপর নিজেদের ডি-বক্সে জেরার্ড পিকে হ্যান্ডবল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮১ মিনিটে স্পটকিক থেকে দ্বিতীয় গোল করে বার্সাকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করেন রবের্তো তোরেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসু ফাতিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চক দিয়ে লেখা হলো প্রেরণার গল্প

পরবর্তী

রাজধানীতে পুলিশের ওপর ককটেল হামলা, আহত ২

পরবর্তী

রাজধানীতে পুলিশের ওপর ককটেল হামলা, আহত ২

বিহারির সেঞ্চুরির পর বুমরাহর হ্যাটট্রিক

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT