চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চক দিয়ে লেখা হলো প্রেরণার গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

মানসিক স্বাস্থ্য বা মানসিক সুস্থতা জীবনের সবচেয়ে বড় সম্পদ। মানুষের মন-মানসিকতা সুস্থ থাকলে শারীরিক অসুস্থতাও আড়াল হয়ে যায় অনেক সময়। পৃথিবী বর্তমানে উত্তপ্ত। এমন উত্তপ্ত সময়ে মানুষের মানসিকতা বিগড়ে যাচ্ছে। অনেক সময় বিনা কারণে কিংবা তুচ্ছ কারণেই মানুষ খ্যাপাটে আচরণ করে, উত্তেজিত হয়ে পড়ে।। অল্পতে হতাশ হয়ে পড়া, অল্পতেই নিজের স্বপ্ন ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটছে অহরহ। আর বেছে নিচ্ছে আত্মহত্যার পথ।

এই আত্মহত্যার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ৩১ আগস্ট সারাবিশ্বের ২৭টির অধিক শহরে একযোগে অনুষ্ঠিত হয়ে গেলো লেটস চক অ্যাবাউট মেন্টাল হেলথ-২০১৯’ শীর্ষক আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন। বিশ্বের অন্যান্য শহরের ধারাবাহিকতায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টিএসসির ফ্লোরে বিভিন্ন রঙের চক দ্বারা শিক্ষার্থীরা আত্মহত্যা প্রতিরোধক স্লোগান অঙ্কন করে।


সে সব স্লোগান প্রকাশ করেছে যে, পৃথিবী অসম্ভব সুন্দরে ভরা। প্রকৃতির সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হলো পৃথিবী। আর তার শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষের জন্যই পৃথিবী এতোটা সুন্দর করে সাজানো। অতএব মানুষের বেঁচে থাকার ক্ষেত্র বিস্তৃত, এর শেষ নেই। মানুষের স্বপ্নের কোনো শেষ নেই। বেঁচে থাকলে, সুস্থ থাকলে এমন হাজারো স্বপ্নের জন্ম দিতে পারে মানুষ, কঠিন পথ পাড়ি দিতে পারে সহজেই।  কথা হলো, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। যতো কঠিন মুহুর্তই আসুক না কেন, মনোবল সুদৃঢ় রাখতে হবে, এগিয়ে যেতে হবে, এগিয়ে নিতে হবে আশপাশের সবাইকে, দেশকে এবং পৃথিবীকে’।

Reneta

মানসিক স্বাস্থ্য বিষয়ক এই আয়োজনটির উদ্যোক্তা গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং, যুক্তরাষ্ট্র। আর সহযোগিতায় ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিএসসিঢাকা বিশ্ববিদ্যালয়মানসিক স্বাস্থ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT