চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে পুলিশের ওপর ককটেল হামলা, আহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

শনিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ ঘটনাটি ঘটে। তবে এই ককটেল বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তা এখনো জানতে পারেনি পুলিশ।

আহতরা হলেন, এএসআই শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) মো. সাইফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের প্রটোকল এএসআই শাহাবুদ্দিনের দু’পায়ে ও কনুই এবং কনস্টেবল আমিনুলের হাতে বোমার আঘাত লেগেছে। বর্তমানে ঢামেকে তারা চিকিৎসাধীন।

ঢাকা মহানগর পুলিশের একজন ঊধ্বর্তন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ককটেলটি কতটা শক্তিশালী ছিল সে বিষয়ে বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে জানাবে। তদন্ত করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

Reneta

ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার  মো. আছাদুজ্জামান মিয়া বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যানজটের কারণে আটকা পড়লে তার নিরাপত্তার দায়িত্ব পালনরত এএসআই শাহাবুদ্দিন পুলিশ বক্সের কাছে এসে ট্রাফিক পুলিশের সহায়তা চান। তখনই দুর্বৃত্তরা সায়েন্সল্যাবের পুলিশ বক্সকে লক্ষ্য করে হাতবোমাটি ছোড়ে। তখন শাহাবুদ্দিনসহ আরেক পুলিশ সদস্য আহত হন।

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দিতেই এ ধরনের হামলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT