চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

হুমায়ূনের কলমের সবচেয়ে রহস্যময় মানুষ

খঃ ফাহিম খঃ ফাহিম
১২:১১ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী চরিত্র। রসায়নের মতো কঠিন বিষয়ের অধ্যাপক হয়েও তিনি পাঠকদের উপহার দিয়েছেন বাকের ভাই, হিমু, শুভ্র ও মিসির আলির মতো অবিস্মরণীয় চরিত্র। তার লেখনির জাদু এমনই ছিল যে, শিশু থেকে প্রাপ্তবয়স্ক- সব বয়সী পাঠক-দর্শক মুগ্ধ হয়ে ডুবে যেতেন তার গল্পের জগতে। বিশেষ করে তার উপন্যাসগুলো তরুণদের কাছে একসময় প্রায় পূজিত হয়ে ওঠে। অনেক ভক্তই হিমু, রূপা, শুভ্র কিংবা মিসির আলির মতো হয়ে ওঠার স্বপ্ন দেখেন।

এই জনপ্রিয়তারই প্রতিফলন দেখা যায় ২০১৩ সালে, হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রতিষ্ঠিত ‘হিমু পরিবহন’ সংগঠনের মাধ্যমে। লেখকের একদল ভক্তের উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি বর্তমানে হুমায়ূন আহমেদের জন্মদিন উদ্‌যাপন, নুহাশপল্লী ভ্রমণ এবং দেশজুড়ে ক্যানসার সচেতনতাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

হুমায়ূনের সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে মিসির আলি এক অনন্য নাম। হিমুর মতোই জনপ্রিয় হলেও চরিত্রগত দিক থেকে তিনি সম্পূর্ণ বিপরীত। অনেকেই মনে করেন, মিসির আলির মধ্যে লেখক হুমায়ূন আহমেদেরই প্রতিফলন রয়েছে। যদিও হুমায়ূন আহমেদ নিজে এ ধারণা কখনোই স্বীকার করেননি। তবু তুলনার কারণও কম নয়। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দুজনেরই বিষয় বিজ্ঞান, দুজনই স্পষ্টভাষী এবং যুক্তিনির্ভর চিন্তাধারার অনুসারী। তবে মিসির আলি নিছক বাস্তব কোনো মানুষের প্রতিরূপ নন; তিনি লেখকের কল্পনায় নির্মিত এক স্বতন্ত্র ব্যক্তিত্ব।

উপন্যাসে মিসির আলিকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের খণ্ডকালীন অধ্যাপক হিসেবে। তিনি শান্ত, সংযত, পর্যবেক্ষণশীল এবং গভীরভাবে যুক্তিবাদী। সমাজে অতিপ্রাকৃত বা অলৌকিক বলে প্রচলিত ঘটনাগুলোর পেছনে তিনি খুঁজে ফেরেন বিজ্ঞানসম্মত ও যৌক্তিক ব্যাখ্যা। রহস্য, ভৌতিক অভিজ্ঞতা কিংবা অস্বাভাবিক আচরণ- সবকিছুকেই তিনি বিশ্লেষণ করেন পর্যবেক্ষণ, প্রকৃতি এবং বিজ্ঞানের আলোকে।

ব্যক্তিগত জীবনেও মিসির আলি অত্যন্ত সাদামাটা ও নিঃসঙ্গ। আত্মমর্যাদাবোধ প্রবল, কথাবার্তায় স্পষ্ট, আবার কিছুটা খেয়ালিও। তিনি ধূমপায়ী এবং নিজের সিদ্ধান্তে অনড়। রহস্য উদ্‌ঘাটনের জন্য প্রয়োজন হলে দিনের পর দিন ঘটনাস্থলে অবস্থান করতেও দ্বিধা করেন না। কোনো পারিশ্রমিকের প্রত্যাশা ছাড়াই, নিছক কৌতূহল ও সত্য অনুসন্ধানের নেশায় তিনি এসব কাজে যুক্ত হন। তবে নিজের ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব নয়।

তার বাসায় সাধারণত একটি কিশোর বা কিশোরী গৃহকর্মীর উপস্থিতি দেখা যায়, যাকে তিনি পড়াশোনা শেখানোর চেষ্টা করেন। কিন্তু সেই প্রচেষ্টা বেশিরভাগ সময়ই সফল হয় না। ছোট ছোট এই মানবিক ঘটনাগুলোই চরিত্রটিকে আরও জীবন্ত করে তোলে।

Reneta

মিসির আলি প্রচলিত অর্থে কোনো গোয়েন্দা নন। তিনি অপরাধ তদন্তে অনুসরণ, ফরেনসিক পরীক্ষা বা প্রচলিত গোয়েন্দা কৌশলের ওপর নির্ভর করেন না। বরং মানুষের আচরণ, প্রকৃতির ইঙ্গিত এবং ঘটনার সূক্ষ্মতম দিকগুলো পর্যবেক্ষণ করে রহস্যের জট খুলতে চেষ্টা করেন। তার অনুসন্ধানের মূল শক্তি যুক্তি, বিশ্লেষণ এবং মনস্তত্ত্ব।

হুমায়ূন আহমেদের ভাষার সরলতা এবং গল্প বলার অসাধারণ ক্ষমতাই মিসির আলিকে পাঠকের কাছে এতটা বিশ্বাসযোগ্য ও প্রিয় করে তুলেছে। তাই চরিত্রটিকে পর্দায় তুলে ধরা সবসময়ই ছিল বড় চ্যালেঞ্জ। হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত বিভিন্ন চলচ্চিত্র ও নাটকে আবুল খায়ের, হুমায়ুন ফরিদী, আবুল হায়াত, চঞ্চল চৌধুরীসহ মোট সাতজন গুণী অভিনেতা মিসির আলির চরিত্রে অভিনয় করেছেন। প্রত্যেকেই নিজস্ব দক্ষতার পরিচয় দিলেও পাঠকের কল্পনায় গড়ে ওঠা মিসির আলিকে যেন শতভাগ ধারণ করা সম্ভব হয়নি।

এটি অভিনেতাদের সীমাবদ্ধতা নয়; বরং হুমায়ূন আহমেদের লেখনির অসামান্য শক্তিরই প্রমাণ। শব্দের মাধ্যমে তিনি যে মিসির আলিকে নির্মাণ করেছেন, পাঠকের কল্পনায় সেই চরিত্র এতটাই জীবন্ত হয়ে উঠেছে যে, পর্দার কোনো রূপই তাকে পুরোপুরি ছাপিয়ে যেতে পারেনি। সেই অপূর্ণতাকেই এক অনন্ত আকাঙ্ক্ষায় পরিণত করে গেছেন বাংলা সাহিত্যের এই কিংবদন্তী কথাশিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নাটকমিসির আলীলিড বিনোদনসিনেমাহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

পরবর্তী

ও আমার উড়াল পঙ্খীরে…

পরবর্তী

ও আমার উড়াল পঙ্খীরে...

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT