চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিহারির সেঞ্চুরির পর বুমরাহর হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগেরদিন কোহলি ও আগরেওয়ালের বানিয়ে দেয়া মঞ্চে বুক চিতিয়ে লড়েছিলেন হনুমা বিহারি, দ্বিতীয় দিনে সেটিকে পূর্ণতা দিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তারপর তৃতীয় ভারতীয় হিসেবে সাদা পোশাকে হ্যাটট্রিক করে জাসপ্রিত বুমরাহ তুলেছেন ঝড়। ফলাফল, কিংসটোনে ফলোঅন এড়াতে লড়ছে উইন্ডিজ।

শনিবার রাতে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ৪১৬ রান করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ৮৭ তুলে দিনশেষ করেছে। এখনও ৩২৯ রানে পিছিয়ে, ফলোঅন এড়াতেই চাই আরও ১৩০।

২৫ বছর বয়সী ডানহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান বিহারি খেলতে নেমেছেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট। আগের দুটি ফিফটির একটি ৯৩ রানের ছিল, সেটা গত টেস্টের দ্বিতীয় ইনিংসে। এদিন আর নার্ভাসে ডোবেননি। তিনঅঙ্ক ছুঁয়েই থেমেছেন।

১১১ করে বিহারি যখন হোল্ডারের বলে রোচকে ক্যাচ দেন, তখন ২২৫ বলে ১৬ চারের ঝলমলে ইনিংস নামের পাশে।

ইনিংসের শেষবেলায় এদিন ইশান্ত শর্মার সঙ্গ পেয়েছেন বিহারী। ইশান্তও ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন। ৭ চারে ৮০ বলে ৫৭ করে ব্র্যাথওয়েটের বলে ক্যাচ দিয়েছেন এ পেসার।

স্বাগতিকদের হয়ে ৭৭ রানে ৫ উইকেট নিয়ে সফল জেসন হোল্ডার। অধিনায়ক আগেরদিনই তুলে নিয়েছিলেন চার উইকেট।

Reneta

ক্যারিবীয়রা পরে ব্যাটিংয়ে এসে ২২ রানেই ৫ উইকেট হারিয়ে লজ্জায় পড়তে যাচ্ছিল। তাদের প্রথম ছয় ব্যাটসম্যানের দুজনের নামের পাশে শূন্য, দুঅঙ্ক ছুঁয়েছেন একজন, ওপেনার ব্র্যাথওয়েট, ১০ রানে ফিরেছেন।

মাঝে হেটমায়ার ৩৪ ও হোল্ডার ১৮ রান করে একশর দিকে যাওয়ার পথ করে দেন দলীয় সংগ্রহকে।

স্বাগতিকদের এলোমেলো করে দেয়ার প্রধান কারিগর বুমরাহ। এই পেসার ঝড় তুলে উইন্ডিজের হারানো দিনের সাত উইকেটের ছয়টিই তুলে নিয়েছেন। সেটিও আবার মাত্র ৯.১ ওভার বল করে, ১৬ রানে। এরমাঝে আছে একটি হ্যাটট্রিকও।

দুই সাবেক, স্পিনার হরভজন সিং ও পেসার ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিকের স্বাদ পেলেন বুমরাহ। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ব্রাভোকে রাহুলের ক্যাচ, ব্রুকসকে এলবিডব্লিউ ও চেজকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিক সারেন ২৫ বছর বয়সী ডানহাতি পেসার। আজ আর এক উইকেট নিতে পারলেই গড়ে ফেলবেন ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিহারিবুমরাহভারত-উইন্ডিজ টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT