বাংলাদেশ

কিছু মানুষ দেশ ও সরকারের ক্ষতির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন, পেছনে সবুজ গাছপালা ও বাংলাদেশ পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাকস্বাধীনতার নামে অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপপ্রচার করে এক শ্রেণীর মানুষ দেশ ও সরকারের ক্ষতি করার চেষ্টা করছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি যাদের পছন্দ হয় না তারা সংঘাত সৃষ্টির চেষ্টা করছে।’

গণভবন থেকে মন্ত্রিসভার বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের শুরুতে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সংঘাত সৃষ্টির জন্য বক্তব্য দিয়ে আটক হলে বাকস্বাধীনতা হরণ হয়, এটা হতে পারে না। ডিজিটাল মিডিয়ার যুগে বাকস্বাধীনতার নামে যে যা খুশি করবে তা কাম্য হতে পারে না।’

‘‘অপপ্রচার করে এক শ্রেণীর মানুষ দেশ ও সরকারের ক্ষতি করার চেষ্টা করছে।’’

বিষয়:অপপ্রচার কেবিনেট প্রধানমন্ত্রী বাকস্বাধীনতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…