চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিছুই করিনি, ইউটিউব ঘেঁটে শুধু বোলিং দেখেছি’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:৫০ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে নিকট অতীতেই। বোলিংটাই কী ভুলে গেলেন, এমন সন্দেহ পোষণ করে সংবাদমাধ্যমে এ তরুণ পেস-অলরাউন্ডারকে নিয়ে মন্তব্য করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সে সময়টা পেছনে ফেলে সাইফউদ্দিন জেগে উঠেছেন খুবই দরকারি সময়ে, বাংলাদেশের সামনে যখন নিউজিল্যান্ড সিরিজ, সন্নিকটে বিশ্বকাপও।

সর্বোচ্চ উইকেট শিকারে পাঁচ নম্বরে থেকে বিপিএল শেষ করেছেন সাইফউদ্দিন। ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ২০ উইকেট। ডেথ ওভারের বোলিং নিয়ে ক্যারিয়ারে নিন্দার ঝড় বয়ে গেলেও বিপিএলে সফল হয়েছেন ইনিংসের শেষ দিকেই। কুমিল্লা ভিক্টোরিয়ানসের শিরোপার পেছনে আছে এ তরুণের অবদান। যদিও ব্যাটিং করার সুযোগ সেভাবে মেলেনি।

দারুণ ফর্ম নিয়েই সাউফউদ্দিন শনিবার যাচ্ছেন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলতে। তার আগে চ্যানেল আই অনলাইনকে জানিয়ে গেলেন, কীভাবে বোলিংয়ে উন্নতি করেছেন, সঙ্গে সামনের সিরিজ নিয়ে ভাবনাও।

‘কিছুই করিনি; ইউটিউব ঘেঁটে শুধু বোলিং দেখেছি। গ্রেট গ্রেট বোলারদের প্রচুর ভিডিও দেখেছি, আর ওভাবে করার মনচ্ছবি তৈরি করেছি। তাছাড়া নিজের সবটুকু উজাড় করে দিয়ে কুমিল্লার হয়ে চেষ্টা করেছি ভালো করতে। সব মিলে সফল হয়েছি।’

‘অনেকেই মনে করে নিউজিল্যান্ড পেস-সহায়ক কন্ডিশন। আসলে সেখানে পেসারদের চ্যালেঞ্জ অনেক বেশি। মাঠ ছোট থাকে, উইকেটে অনেক রান হয়। অতটা সহজ হবে না পেসারদের জন্য। আমার মনে হয় অনেক চ্যালেঞ্জ থাকবে।’ তাসমান সাগরপাড়ে উড়াল দেয়ার আগে সাইফউদ্দিনের ভাবনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT