চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কা‌লিহাতী পৌর নির্বাচন: আওয়ামী লীগ ও বিএন‌পি সংঘ‌র্ষে আহত ১০

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৩:০৭ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের কালিহাতী পৌর নির্বাচনে একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। 

রোববার বেলা সাড়ে ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পৌর নির্বাচনকে কেন্দ্র করে বেলা সাড়ে ১২টার দিকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে এ সংঘর্ষ।

পরে র‍্যাব, পুলিশ, বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আছেন বিরবাসিন্দা যুবলীগ নেতা জামাল হোসেন ও বিএনপি কর্মী ইদ্রিস আলী।

এ বিষয়ে কালিহাতী থানা অফিসার ইনচার্জ সওগাতুল আলম বলেন, সংঘর্ষের ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও শহীদ সাহেদ হাজারি কলেজের অধ্যক্ষ আবু রায়হান জানান, ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। ভোট কেন্দ্রের ২০০গজের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

Reneta

কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পৌরসভার ১২টি কেন্দ্রের ৭৪টি বুথে মোট ২৮ হাজার ৬৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে মহিলা ভোটার ১৪ হাজার ৬৩৯ জন এবং পুরুষ ১৪ হাজার ১৬ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ ও বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT