বিএনপি নেতাকর্মীদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই বলেই তারা মানুষকে পুড়িয়ে মারতে পারে উল্লেখ করে দেশবাসীকে তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দরের চ্যানেল ও কয়লাভিত্তিক তাপবিদুৎ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে তিনি যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অব্যাহত উন্নয়নের স্বার্থে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।







