চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর ইস্যুতে ভারতীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করলো পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একইসঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্নসহ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে ইমরান খানের সরকার।

এছাড়াও ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ইসলামাবাদে ফেরত নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার পাকিস্তানের জাতীয় সুরক্ষা কমিটির (এনএসসি) এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এনডিটিভি জানায়, জম্মু-কাশ্মীর নিয়ে ভারত সরকারের পদক্ষেপের কারণে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে পাকিস্তান। ভারতের এই পদক্ষেপের কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন করার কথাও বলেছে পাকিস্তান।

তার আগে আজকের বৈঠকে ইসলামাবাদে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে বরখাস্ত করা হলো। একই সঙ্গে ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মঈন-উল-হককে ইসলামাবাদে ফেরত নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এনএসসি এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতের পদক্ষেপের সূত্র ধরে পাকিস্তান সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে তা হলো-

Reneta

১. ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা।
২. ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা।
৩. দ্বিপাক্ষিক চুক্তি পুনর্বিবেচনা করা।
৪. বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘের দ্বারস্থ হওয়া।
৫. ১৪ আগস্ট ‘বীর কাশ্মীরীদের’ প্রতি সহমর্মিতা জানানো।

বৈঠকে সরকারের আমলা ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর নিয়ে পদক্ষেপের বিষয়ে সতর্কবার্তা দেয়ার পর আজকে এই পদক্ষেপ নিল পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খানকাশ্মীরপাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

মে ১৩, ২০২৬

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT