চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাল নাট্যকর্মীদের সম্মেলন

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৭:২৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
বিনোদন
A A
লিয়াকত আলী লাকী

লিয়াকত আলী লাকী

‘দুইশ-আড়াইশ বছর আগে আমাদের মঞ্চ ছিল না। তখনো নাটক হয়েছে। এখন মঞ্চ নেই বলে উপজেলা পর্যায়ে নাট্যচর্চা কম। এই সমস্যা সমাধানে আমরা “স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক” পদ্ধতির সূচনা করছি। যাতে উপজেলা বা তার চেয়েও প্রত্যন্ত এলাকায় নাট্যচর্চা ছড়িয়ে পড়ে। এবারের সম্মেলনে এ দিকটায় বিশেষ জোর দিচ্ছি।’ বললেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়্যারম্যান ও ২২তম জাতীয় সম্মেলনের আহ্বায়ক লিকায়ত আলী লাকী। আজ বৃহস্পতিবার দুপুরে কথা হলো তার সঙ্গে।

‘মানবের দেশ আমার, দানব নাহি রবে’ স্লোগানে ‘২২তম দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৭’ শুরু হবে আগামীকাল শুক্রবার সকাল ১০টায়। বাংলাদেশ গ্রুপ থিযেটার ফেডারেশনের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশলায়।

আয়োজন নিয়ে লিয়াকত আলী লাকী বলেন, ‘থিয়েটারকে আমরা সহজ জায়গায় নিয়ে যাব। পেশাভিত্তিক নাট্যচর্চার ক্ষেত্রটা তৈরির চেষ্টা করছি। থিয়েটারটাকে যেন পেশা হিসেবে বেছে নেওয়া যায় সেই পরিবেশ সৃষ্টির উদ্দেশ্য এবারের সম্মেলন। সরকারের কাছে এর প্রস্তাবনাও দেওয়া হয়েছে। পেশাভিত্তিক নাট্যচর্চার ক্ষেত্র প্রস্তুতের এই আন্দোলন এগিয়ে যাবে এই সম্মেলনের মধ্য দিয়ে।’

Banglabid

গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি ও সম্মেলনের সদস্য সচিব আখতারুজ্জামান জানান, সব প্রস্তুতি সম্পন্ন। সম্মেলন উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্ আ আ ম স আরেফিন সিদ্দিক। ‘বর্তমান সময়ের আলোকে গ্রুপ থিয়েটার চর্চা’ বিষয়ক বক্তব্য রাখবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখবেন রামেন্দু মজুমদার, আতাউস সামাদ, মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ ও সারা যাকের।

সম্মেলনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃবৃন্দ সারা দেশের ফেডারেশনভুক্ত নাট্যদলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সম্মেলনের পরদিন শনিবার গাজীপুর জেলার হোতাপাড়ায় খতিব খামারবাড়িতে দিনব্যাপী থিয়েটার ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃবৃন্দ, সম্মেলনে উপস্থিত সকল প্রতিনিধি এবং নাট্যকর্মীরা অংশগ্রহণ করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিয়াকত আলী লাকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতকে বিদায় করে সেমিফাইনালে আফগানিস্তান

পরবর্তী

নির্বাচনে রুশ সম্পৃক্ততা তদন্তে সম্মত মার্কিন সিনেট

পরবর্তী
ট্রাম্প-পুতিন বৈঠক

নির্বাচনে রুশ সম্পৃক্ততা তদন্তে সম্মত মার্কিন সিনেট

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন না হলে স্কুল নির্বাচন কাজে আসবে?

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT