চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে রুশ সম্পৃক্ততা তদন্তে সম্মত মার্কিন সিনেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A
ট্রাম্প-পুতিন বৈঠক

গত নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ যেন পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের। একে একে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তার নাম এসেছে এ তালিকায়। তদন্তে নেমেছে দেশটির সিনেটের ইন্টেলিজেন্স কমিটি। এবার এ ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ২০ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের ঘোষণা দিয়েছে সিনেট কমিটি। সিনেটের এ উদ্যোগে সমর্থন জানিয়েছে ডেমোক্র্যাটরাও।

কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান সিনেটর রিচার্ড বার এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা এমন কিছু করতে যাচ্ছি যা কখনোই করিনি। আমরা ট্রাম্পকে ভোট দিয়েছি সত্যি। কিন্তু মার্কিন সিনেটে আমাদের দায়বদ্ধতা আছে।’

তবে জিজ্ঞাসাবাদের তালিকায় কার কার নাম আছে, তা জানাতে অস্বীকার করেন রিচার্ড বার।

প্যানেলের শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার এ উদ্যোগের সঙ্গে একমত পোষণ করেন।

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে এ কাজটি সম্পন্ন করবেন। শেষপর্যন্ত এ কাজের সফলতাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এর আগে সিনেট কমিটি প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জেরার্ড কুশনারের রুশ সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করবে বলে জানানো হয়। সেই হিসেবে এ তালিকায় কুশনাররে নাম থাকছে, সেটা নিশ্চিত।

কুশনারের বিরুদ্ধে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলাকের সঙ্গে সাক্ষাত করা এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশের আর্থিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার স্টেট ডেভেলপমেন্ট ব্যাংকের (ভিইবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ রয়েছে।

রুশ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের বিরুদ্ধেও। একই অভিযোগ আছে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার নামেও। এর আগে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এ অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগে বাধ্য হন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাল নাট্যকর্মীদের সম্মেলন

পরবর্তী

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন না হলে স্কুল নির্বাচন কাজে আসবে?

পরবর্তী

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন না হলে স্কুল নির্বাচন কাজে আসবে?

‘বাংলা নলেজ গ্রাফ’ আনল গুগল

সর্বশেষ

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT