ইমার্জিং টিমস এশিয়া কাপে জাতীয় দলের কোন ক্রিকেটার রাখেনি গেল আসরের চ্যাম্পিয়ন ভারত। তারই মাশুল দিল তারা। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভারত অনূর্ধ্ব-২৩ দল হেরে গেছে ২ উইকেটে। তিন ম্যাচের দুটিতে দাপুটে জয় পেলেও শেষ ম্যাচে হেরে রান রেটে পিছিয়ে থেকে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হলো ভারতকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারত ৮ উইকেটে তুলেছিল ২৪২ রান। ৪৬.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। তাদেরও জয় দুটিতে। ১ এপ্রিল চট্টগ্রামে ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ। অপর সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান।









