চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে মিললো অ্যান্টি-ভাইরাস উদ্ভাবক ম্যাক্যাফির মরদেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অ্যান্টি-ভাইরাস উদ্ভাবক ম্যাক্যাফির মরদেহ কারাগারে পাওয়া গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের বার্সেলোনার একটি কারাগার থেকে অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারের উদ্যোক্তা জন ম্যাক্যাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এই ঘটনার কয়েকঘণ্টা আগেই দেশটির একটি আদালত তাকে কর ফাঁকির অভিযোগে বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যার্পণে সম্মতি দেয়।

কাতালানের বিচার বিভাগ থেকে বলা হয়েছে, কারাগারের চিকিৎসকরা তাকে (ম্যাক্যাফি) বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন।

Banglabid

এক বিবৃতিতে জানানো হয়, সব কিছু দেখে মনে হচ্ছে ম্যাক্যাফি আত্মহত্যা করেছেন।

টেক দুনিয়ায় একটি বহুল আলোচিত-সমালোচিত নাম ম্যাক্যাফি। নিজের নামে তার প্রতিষ্ঠান প্রথম বাণিজ্যিক অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ‘ম্যাক্যাফি’ বাজারে আনে।

কম্পিউটার বিশ্বে ম্যাক্যাফি ভাইরাসস্ক্যান কয়েক বিলিয়ন ডলার আয় করে, পরে এটি টেকনোলজি জায়ান্ট ইন্টেলের কাছে ৭.৬ বিলিয়ন ডলারে বিক্রি করা হয়।

Reneta

২০২০ সালের অক্টোবরে প্লেনে করে তুরস্ক যাওয়ার সময় জন ম্যাক্যাফিকে স্পেনে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরামর্শ দেওয়ার কাজ, কথা বলার ব্যস্ততা, ক্রিপ্টোকারেন্সি এবং তার জীবনকাহিনীর স্বত্ত্ব বিক্রি করে অনেক অনেক উপার্জন সত্ত্বেও চার বছর কর ফাঁকি দেওয়ার অভিযোগ তোলা হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ তোলে, ম্যাক্যাফি তার আয়ের টাকা নমিনীদের ব্যাংক অ্যাকাউন্টে এবং ক্রাইপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাকাউন্টে দিয়ে করের দায় এড়িয়েছেন। তার বিরুদ্ধে বিলাসবহুল জাহাজ ও জমি জায়গা অন্যের নামে করে সম্পদ গোপন করার অভিযোগও তোলা হয়।

বুধবার সকালে স্পেনের আদালত এসব অভিযোগের মুখোমুখি করতে তাকে যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যার্পণ করার সিদ্ধান্ত জানায়।

তবে শুনানিতে ম্যাক্যাফি বলছিলেন, তার বিরুদ্ধে করা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যুক্তরাষ্ট্রে ফিরলে তাকে আজীবন কারাগারে কাটাতে হবে।

ম্যাক্যাফির আইনজীবী নিশাই সানান বলেন, সব অভিযোগের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্র সরকার তাকে মুছে ফেলতে চাইছে। তিনি যোদ্ধা ছিলেন। যারা তাকে চেনে তাদের মনে তিনি যোদ্ধা হিসেবেই থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাকাশে ভেসে খাবার খাচ্ছেন চীনা নভোচারীরা

পরবর্তী

লিঙ্গ নিরপেক্ষ হলো এমি অ্যাওয়ার্ড

পরবর্তী

লিঙ্গ নিরপেক্ষ হলো এমি অ্যাওয়ার্ড

তিন যুবক দাঁড়িয়ে আছেন, একটি মুখে মাস্ক পরা যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে গণধর্ষণের শিকার নারী পোশাক শ্রমিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT