চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুলে বিমানবন্দরের কাছে আত্মঘাতী হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
আফগানিস্তান-কাবুলে আত্মঘাতী বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি।

তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন নির্বাসিত ভাইস প্রেসিডেন্ট জেনারেল আব্দুল রশিদ দোস্তাম। তাকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছিল বলে জানিয়েছেন কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র হাশমাত স্তানিকজাই।

এক বছরেরও বেশি সময় পর দোস্তাম রোববার তুরস্কে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার মুখে পড়েন।

কাবুল পুলিশ সূত্রে সিএনএন জানিয়েছে, এক আত্মঘাতী হামলাকারী হেঁটে এসে বিমানবন্দরে ঢোকার চেষ্টা করে। মূল প্রবেশপথে বোমাসহ পুলিশের হাতে ধরা পড়লে হামলাকারী সেখানেই বিস্ফোরণ ঘটায়।

ওই সময় ঘটনাস্থলে দোস্তামকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন তার সমর্থকরা। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

দোস্তাম একজন যুদ্ধবাজ নেতা হিসেবেই বেশি পরিচিত। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগের মুখে তিনি বছরখানেক আগে দেশ ছেড়ে তুরস্কে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান-বোমাকাবুল-বোমা হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুমোদন পেতে যাচ্ছে ম্যালেরিয়ার প্রথম প্রতিষেধক

পরবর্তী

‘হৃদয় দিয়ে’ খেলে জয় এনেছেন মাশরাফী

পরবর্তী

‘হৃদয় দিয়ে’ খেলে জয় এনেছেন মাশরাফী

এই সেই ছবি

জার্মানিকে বিদায় বললেন ‘ক্ষুব্ধ’ ওজিল

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT