চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান শর্ট ফিল্ম কর্নারে আশরাফ শিশিরের ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৯
বিনোদন
A A

ফ্রান্সের ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশির এর মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’ অন্তর্ভুক্ত হয়েছে।

সারা বিশ্ব থেকে জমা পড়া কয়েক হাজার চলচ্চিত্রের মধ্য থেকে এবারের আসরে বিভিন্ন দেশের মোট ৯২৪টি চলচ্চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে কান শর্ট ফিল্ম কর্নারে।

গৌরবময় মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ১৯৭১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যখন হানাদার বাহিনীর সদস্যরা একে একে ঢাকার দিকে পালিয়ে আসছিলো, তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে মুক্তিযোদ্ধারা। মিত্র বাহিনীর সাহায্যে প্লেন থেকে বোমা ফেলে উড়িয়ে দেওয়া হয় দেশের বৃহত্তম রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজের একটি স্প্যান। ফলে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাকিস্তানী সেনারা। ঈশ্বরদীর পাকশী রেলওয়ে অফিসে আজও সেই বোমা’র একটি খোলস কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই গল্পটিকে ফিকশন হিসাবে সেলুলয়েডের পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। ইতিমধ্যেই চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের সনদপ্রাপ্ত হয়েছে।

Banglabid

চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির বলেন, “কান শর্ট ফিল্ম কর্নারে এবার আমাদের চলচ্চিত্রটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে ভাল লাগছে, বিশেষ করে যেহেতু এটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, তাই ভাল লাগার মাত্রাটা বেশী। বিশ্বে বাংলা চলচ্চিত্রের বাজার তৈরি করতে এটি একটি প্রচেষ্টা মাত্র।“

‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, ইরান, রাশিয়া, যুক্তরাজ্য, ইটালি, নাইজেরিয়া এবং ভারত এর ১৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অরণ্য রানা, ইমরান, সোমা, বন্যা, সজীব, মানিক, শুভ, পান্না, দ্বীপ, রাব্বি, সাচ্চু, অলোক, আল-আমিন, হাসান, রইচ সহ আরো অনেকে। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ করেছেন নাহিদ বাবু ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ডিজিসুগার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফ শিশিরকান উৎসবযুদ্ধটা ছিল স্বাধীনতারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোমবার থেকে সৌদি আরবে পবিত্র রমজান

পরবর্তী

নকল ড্রাইভিং লাইসেন্স তৈরির কারখানার সন্ধান

পরবর্তী

নকল ড্রাইভিং লাইসেন্স তৈরির কারখানার সন্ধান

করোনা

সামরিক আদালতে দণ্ডের ক্ষতিপূরণের রিট শুনানির জন্য গ্রহণ

সর্বশেষ

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT