বিনোদন

কানে ‘রিডাউটাবল’ প্রদর্শনীর আগে বোমা আতঙ্ক

কানে ‘রিডাউটাবল’ প্রদর্শনীর আগে বোমা আতঙ্ক

সমুদ্র নগরী কানে জমে উঠেছে চলচ্চিত্রের মহা উৎসব। পৃথিবীর সব প্রান্ত থেকে সিনেমার মানুষরা এসে ভিড় জমিয়েছে শান্ত এ শহরটিতে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে এবার শুরু থেকেই আলোচিত হচ্ছিল উৎসবের নিরাপত্তার ব্যাপারটা। একটি সন্দেহভাজন ব্যাগ উদ্ধারের পর কান শহর জুড়ে কিছুটা বোমা আতঙ্ক বিরাজ করছে। আর পুলিশও সাথে সাথে সতর্কতা জারি করেছে।

উৎসবের প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত ছবি ‘ রিডাউটাবল’ এর প্রদর্শনী শুরু হবার আগে এই ব্যাগ উদ্ধার করে পুলিশ। তার কিছুক্ষণ পরই জারি করা হয় সতর্কতা। তবে দ্রুতই স্বাভাবিক হয় পরিস্থিতি।

পুরো কান শহর জুড়েই এবার রয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে প্রায় পাঁচ শতাধিক নিরাপত্তা ক্যামেরা। জানা গেছে, পুরো কান নগরীকে সাজানো হয়েছে নিরাপত্তার নিচ্ছিদ্র আবরণে। শহরের প্রতিটি প্রবেশ পথেই রাখা হচ্ছে বিশেষ নজরদারী। কানের মেয়র ডেভিড লিসনার্ড ব্যবস্থা করেছেন অন্য রকম এক নিরাপত্তা বলয়ের। পরামর্শ করেছেন বিশেষজ্ঞদের সঙ্গেও।

২০১৫ সালে কান শহর থেকে মাত্র ১৮ মাইল দূরে সন্ত্রাসী হামলা হয়েছিল। আর ঝড়ে পড়েছিল ৮৫টি তাজা প্রাণ। সেই রক্তাক্ত প্যারিসের কথা মনে রেখেই নিরাপত্তার এমন ব্যবস্থা নিয়েছে তারা। এবারের এই আয়োজন শুরু হয়েছে ১৭ মে, চলবে ২৮ মে পর্যন্ত।  এনডি টিভি।

বোমা আতঙ্ক ছড়িয়ে যায় কান শহর জুড়ে
বিষয়:বোমা আতঙ্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…