বিনোদন

কানে নিষিদ্ধ স্লিপার!

কানে নিষিদ্ধ স্লিপার!

কানের রেড কার্পেটে হাই হিল ছাড়া কেউ হাঁটতে পারবেন না। উৎসবে স্লিপার পরে আসায় কয়েক নারীকে ফিরিয়েও দেয়া হয়েছে। তাদের মধ্যে অনেকে নাকি বয়স বেশি হবার কারণে ডাক্তারের পরামর্শেই হাই হিল ছেড়ে স্লিপার পরে এসেছিলেন।

নতুন এ নিষেধাজ্ঞা নিয়ে কান উৎসবের বাতাসে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

রেড কার্পেটে হাঁটার জন্য হাই হিল যে ‘বাধ্যতামূলক’ তা নাকি আগেই আয়োজকরা জানিয়ে দিয়েছিলেন। তারপরও কেউ কেউ স্লিপার পরে আসায় ফিরে যেতে হয়েছে।

কান উৎসবের পরিচালক থেইরি ফ্রেমক্স অবশ্য বলছেন, কান উৎসবকে নিয়ে কতোজন কতো গুজবই তো ছড়ায়।

তবে কানের অফিসিয়াল ওয়েবসাইটে ড্রেস কোড নিয়ে দেওয়া বিবৃতিতে হাই হিল নিয়ে কোনো কিছুর উল্লেখ ছিলো না।

বিষয়টি নিয়ে ফ্রেমক্স টুইটারে বলেন, কানে নতুন কোনো বিধি-নিষেধ বা আগের নিয়মের পরিবর্তন আনা হয়নি। শুধুমাত্র অানুষ্ঠানিক পোশাকের বিষয়ে বলা হয়েছে। পাশাপাশি ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।।

বিষয়:কান উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…