চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের ৭১তম আসর মাতালেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ পূর্বাহ্ণ ২০, মে ২০১৮
বিনোদন
A A

শনিবার দিবাগত রাত বাংলাদেশ সময় সোয়া ১১টা থেকে শুরু হয় বিশ্বের জৌলুসময় কান চলচ্চিত্র উৎসবের ৭১ আসরের সমাপনি অনুষ্ঠান। প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেটসহ মোট ৯ জন বিচারকের উপস্থিতিতে স্বর্ণপাম ও অন্যান্য বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেয়া মোট ২১টি চলচ্চিত্রের মধ্যে জাপানি পরিচালক হিরোকাজুর ছবি ‘শপলিফটার্স’-কে ৭১তম আসরের সেরা সিনেমা হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে আরও যারা পুরস্কার অর্জন করেছেন তারা হলেন—

গ্রাঁ পিঁ:
স্বর্ণ পামের পরেই এই পুরস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরে নেয়া হয়। এবারের আসরে পুরস্কারটি জিতে নেন স্পাইক লি। ‘ব্ল্যাকক্ল্যান্সমেন’ চলচ্চিত্রের জন্য গ্রাঁ পিঁ দেয়া হয় তাঁ হাতে।

সেরা পরিচালক:
কানের ৭১তম আসরে সেরা পরিচালক হয়েছেন পোল্যান্ডের পাওয়েল পাউলোকস্কি। ‘কোল্ড ওয়ার’ ছবির জন্য এবছর তিনি এই পুরস্কার অর্জন করলেনন।

সেরা অভিনেতা:
মাত্তিও গারোন পরিচালিত ‘ডগম্যান’ ছবিতে অনবদ্ধ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কারটি ছিনিয়ে নেন ইতালির মার্সেলো ফন্তে।

সেরা চিত্রনাট্য:
সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন ইরানে গৃহবন্দি নির্মাতা জাফর পানাহি। ‘থ্রি ফেসেস’ ছবির জন্য এই পুরস্কারের জন্য তিনি নির্বাচিত হন।

Reneta

সেরা অভিনেত্রী:
আইকা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে নেন সামাল ইয়েসলিমোভা।

জুরি পুরস্কার:
ক্যাপারনম ছবির জন্য জুরি পুরস্কারে নির্বাচিত হয়েছেন নাদিন লাবাকি।

এবছর স্পেশাল পাম ডি’অর দেয়া হয় ফ্রান্সের নিউওয়েভ চলচ্চিত্রের অন্যতম নির্মাতা জ্যাঁ লুক গদারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানচলচ্চিত্রজাপানিজৌলুসময়লিড বিনোদনস্বর্ণপাম
শেয়ারTweetPin1

সর্বশেষ

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT