চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের লাল গালিচায় দৌড়ে এসে যে বার্তা দিলেন তরুণী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২১, মে ২০২২
বিনোদন
A A

বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে শুক্রবার লাল গালিচায় যখন তারকারা হাঁটছিলেন, তখন হঠাৎ এক তরুণী দৌড়ে এসে নগ্ন হয়ে নেমে পড়েন সেখানে। ওই তরুণীর শরীর ছিল ইউক্রেনের পতাকার রঙে রাঙানো! তার ওপর লেখা ছিল, ‘আমাদের ধর্ষণ করা বন্ধ করুন’।

কানের মতো বিশ্বের প্রভাবশালী এই চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে পুরো বিশ্বে।

ইদ্রিস এলবা ও টিলডা সুইনটনের নতুন ছবি ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অব লংগিং’ এর তারকারা যখন লাল গালিচায় হাঁটছিলেন, তখন দৌড়ে লাল গালিচায় উঠে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোশাক খুলে ফেলেন তরুণী। এরপর হাঁটতে থাকেন তিনি।

ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যায় উপস্থিত সবাই। নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে ওই তরুণীকে একটি পোশাক দিয়ে আবৃত করে সরিয়ে নিয়ে যায়। সরিয়ে নেয়ার সময় সেই তরুণীকে চেঁচিয়ে কিছু বলতে দেখা গেছে টুইটারে নিউ ইয়র্ক টাইমসের কাইল বুচানানের শেয়ার করা ভিডিওতে।

ভিডিওর ক্যাপশনে কাইল লিখেছেন, ‘এই নারী আমার সামনেই তার সব পোশাক খুলে ফেলেন এবং হাঁটু গেঁড়ে বসে ফটোগ্রাফারদের সামনে চিৎকার করতে শুরু করেন। কান কর্তৃপক্ষ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তাকে একটি কোট দিয়ে আবৃত করে ফেলে এবং আমার ক্যামেরা ঢেকে দেয় যেন আমি চিত্রধারণ করতে না পারি।’

কান উৎসবের মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Reneta

মঙ্গলবার কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বড়পর্দায় ভিডিওতে জেলেনস্কি হাজির হলে উপস্থিত সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানান। ইউক্রেনের সাবেক এ অভিনেতা নিজের ভাষণে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে সবার সমর্থনের আবেদন জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনকান উৎসবকান চলচ্চিত্র উৎসবতরুণীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT