আন্তর্জাতিক

কানাডা-যুক্তরাষ্ট্র অভিবাসন চুক্তি অকার্যকর ঘোষণা

শরণার্থীরা একটি পার্কে অপেক্ষা করছে, কানাডা-যুক্তরাষ্ট্র অভিবাসন চুক্তি নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শরণার্থীরা কানাডা-যুক্তরাষ্ট্র অভিবাসন চুক্তি নিয়ে আলোচনা ও অপেক্ষা করছে, নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ক আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিবাসীদের মৌলিক অধিকার ক্ষুণ্নের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যেকার অভিবাসন চুক্তি অকার্যকর ঘোষণা করেছে কানাডার ফেডারেল কোর্ট৷

২০০৪ সালে ‘দ্য সেভ কান্ট্রি এগ্রিমেন্ট (এসটিসিএ)’ নামে দুই দেশের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। যেখানে বলা হয়েছিল, নিজ দেশে কোনো ব্যক্তি নির্যাতনের শিকার হলে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে।

তবে যুক্তরাষ্ট্র কানাডার অভিবাসীদের জেলে পাঠানোর ঘোষণা দেওয়ার পর বুধবার কানাডিয়ান একজন বিচারক ওই চুক্তিকে অসাংবিধানিক উল্লেখ করে রায় দেন।

কানাডার অভিবাসীদের নিয়ে কাজ করা অ্যাক্টিভিস্টদের জন্য এ রায়কে বিশাল জয় হিসেবে দেখা হচ্ছ।

কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ৫ হাজার ৫২৫ কিলোমিটারের বিশাল সীমান্ত রয়েছে। যা বিশ্বের দু’দেশের মধ্যে সব থেকে দীর্ঘ সীমান্ত।

বিষয়:অভিবাসী কানাডা কানাডা ফেডারেল কোর্ট যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…