চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা ফেডারেল কোর্টে রিভিউ আবেদনেও বিএনপি ‘সন্ত্রাসী সংগঠন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ২২, মে ২০১৮
আদালত
A A
কানাডা ফেডারেল কোর্ট-বিএনপি সন্ত্রাসী দল

রিভিউ আবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে আগের দেয়া রায় বহাল রেখেছেন কানাডার ফেডারেল কোর্ট। কানাডায় আশ্রয়প্রার্থী মো. মোস্তফা কামালের পক্ষ থেকে করা রিভিউ আবেদনের প্রেক্ষিতে আবেদন খারিজ করে এ রায় দেন ওই আদালত।

২০১৫ সালে বাংলাদেশ ছেড়ে কানাডায় আশ্রয়প্রার্থী হন মো. মোস্তফা কামাল। তার বিষয়ে কানাডীয় সরকার আদালতকে তখন বলেছিল, তিনি বাংলাদেশে বিএনপি নামে যে রাজনৈতিক দলের সদস্য পরিচয়ে আশ্রয় চাচ্ছেন, সেই রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত।

শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকে উৎখাতেও দলটি প্ররোচণা দিচ্ছে বলে যথেষ্ট যৌক্তিক কারণ আছে বলে কানাডা সরকারের পক্ষ থেকে আদালতে দাবি করেন দেশটির জননিরাপত্তা ও জরুরি তৎপরতা বিষয়ক মন্ত্রী। কানাডিয়ান বর্ডার সিকিউরিটি এজেন্সি (সিবিএসএ)-এর তৈরি একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এ দাবি করেন তিনি।

Banglabid

কানাডা সরকারের এই বক্তব্য গ্রহণ করে আদালত মোস্তফা কামালের আবেদন খারিজ করে দিলে তিনি আবার দেশটির ফেডারেল কোর্টে রিভিউয়ের জন্য আবেদন করেন।

ফেডারেল কোর্ট গত ৪ মে এ আপিলের রায় ঘোষণা করেন, যা ওয়েবসাইটে দেয়া হয়েছে সোমবার। রায়ে কারণসহ ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছে, বিএনপি’কে ‘সন্ত্রাসী দল’ বলে মন্ত্রীর বক্তব্যকেই আবারও মেনে নিয়েছেন ফেডারেল কোর্ট।কানাডা ফেডারেল কোর্ট-বিএনপি সন্ত্রাসী দল

রায়ে বলা হয়েছে, মোস্তফা কামালের রিভিউ আবেদনের পর ফেডারেল কোর্টের পক্ষ থেকে জননিরাপত্তা ও জরুরি তৎপরতা বিষয়ক মন্ত্রীর দাবির সত্যতা যাচাইয়ের জন্য কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ডের অভিবাসন বিভাগ (আইডি)-কে নির্দেশ দেন।

Reneta

তখন জননিরাপত্তা ও জরুরি তৎপরতা বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিনিধি সিবিএসএ’র প্রতিবেদন রেফারেন্স হিসেবে আইডি’র কাছে তুলে দেন।

ওই প্রতিবেদনসহ সম্পূর্ণ বিষয়টি যাচাই ও পুনর্বিবেচনা করে এবং পরবর্তী শুনানিগুলোতে মন্ত্রীর যুক্তি পর্যালোচনা করে আইডি কানাডা সরকারের আগের বক্তব্যই সঠিক বলে সিদ্ধান্তে আসে।

আইডি’র সিদ্ধান্ত অনুসারে বিএনপি’র বিরুদ্ধে অভিযোগগুলোর যৌক্তিকতা রয়েছে উল্লেখ করে ফেডারেল কোর্ট মোস্তফা কামালের আপিল আবেদন খারিজ করেন এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।কানাডা ফেডারেল কোর্ট-বিএনপি সন্ত্রাসী দল

আপিলের রায়ের পর আইডি’র সিদ্ধান্তের বিরুদ্ধে প্রক্রিয়াগত অন্যায্যতার অভিযোগ করে সিদ্ধান্ত রিভিউয়ের আবেদন করলে এই যুক্তি মেনে নেননি আদালত। উল্টো বলেছেন, কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন (আইআরপিএ)-র প্রেক্ষিতে আইডি’র সিদ্ধান্ত যথেষ্ট যৌক্তিক।

আইনি প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল কিনা তা যাচাই করে এ রায় দেন ফেডারেল কোর্ট। আগের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলাটা তার বিষয় নয় বলেও জানান এই আদালত। তাই প্রক্রিয়ার শুদ্ধতা নিশ্চিত করে বাকি সব বিষয়ে আগের রায়ই বহাল রাখা হয়।

ফেডারেল কোর্টে যে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে তা দলটির জন্য মোটেই স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহম্মদ খুরশীদ আলম খান।

রায়ের বিষয়ে বিএনপির স্পষ্ট ব্যাখ্যা দেয়া উচিত বলে মনে করেন তিনি। খুরশিদ আলম বলেন, রায়ে বিএনপি সম্পর্কে যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে তার যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারা আন্তর্জাতিকভাবেও তাদের দুর্বলতাকে তুলে ধরবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা ফেডারেল কোর্টবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জেলায় ৬ জন নিহত

পরবর্তী

বিশ্বকাপ থেকে বাদ পড়েই জাতীয় দলকে বিদায়!

পরবর্তী

বিশ্বকাপ থেকে বাদ পড়েই জাতীয় দলকে বিদায়!

বার্সেলোনার হেবরন সফরের ছবি

ইসরায়েলে না খেলতে মেসিকে পঙ্গু ফুটবলারের আহবান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT