রাজনীতি

হান্নান শাহর জীবনী থেকে নতুন নেতাদের অনেক কিছু শেখার আছে: রিজভী

হান্নান শাহর জীবনী থেকে নতুন নেতাদের অনেক কিছু শেখার আছে: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপিতে নতুন যোগ দেওয়া নেতাদের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর জীবনী থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজনীতি রাতারাতি বড়লোক হওয়ার জন্য নয়। বিএনপি লুটপাট করে বিদেশে চলে যাওয়ার দল নয়।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা নতুন করে দলে আসছেন, তাদের হান্নান শাহর জীবনী থেকে অনেক কিছু শেখার আছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে চায়, এমন শক্তি কারা, তা সবাই জানেন। তারা আগেও সক্রিয় ছিল, এখনো সক্রিয় রয়েছে।

তিনি বলেন, কী পেলাম আর কী পেলাম না, তা নিয়ে বসে থাকার সুযোগ নেই। ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এ সময় সরকারকে নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, একসময় দেশের মিল-কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলকেও সহযোগিতা করতে হবে।

রাজনীতিতে ফ্যাসিবাদী আচরণ নিয়ে মন্তব্য করে রিজভী বলেন, এখন কেউ ফ্যাসিবাদী আচরণ করছে না। বিএনপি লুটপাট করে বিদেশে চলে যাওয়ার দল নয়।

আসন্ন দুর্গাপূজা ঘিরে নাশকতার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নানা ধরনের নাশকতা চলছে। পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা করতে চায়, যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। এ পরিস্থিতিতে সবাইকে সচেতন থেকে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিষয়:আ স ম হান্নান শাহ দশম মৃত্যুবার্ষিকী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…