প্রবাস সংবাদ

কানাডায় মিতা হক স্মরণে স্মৃতিচারণ

কানাডায় মিতা হক স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় মিতা হক স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা, যেখানে এক নারী বক্তা মিতা হকের স্মৃতি স্মরণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে সোমবার সন্ধ্যায় প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক স্মরণে টরন্টো ফিল্ম ফোরামের ‘মাল্টিকালচারাল স্ক্রিনিং সেন্টারে’ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত বছর ১১ এপ্রিল রবীন্দ্রসংগীতের খ্যাতিমান এই শিল্পী মৃত্যুবরণ করেন।

১৯৬২ সালে জন্ম নেওয়া মিতা হক বাংলাদেশে শুদ্ধ রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসার তথা সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ সরকার তার এই বিশেষ ভূমিকার কারণে ২০২০ সালে ‘একুশে পদক’ দিয়ে সম্মানিত করেন। তিনি ‘ছায়ানট’ এর রবীন্দ্রসংগীত শিক্ষক ছিলেন এবং তার প্রতিষ্ঠিত ‘সুরতীর্থ’ সংগঠনের আমৃত্যু পরিচালনা করেছেন। তিনি বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে প্রচুর শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

টরন্টো ফিল্ম ফোরাম ‘আছো তুমি অন্তরে’ শিরোনামের মিতা হক স্মরণ অনুষ্ঠানে গান, কবিতা, ও স্মৃতিচারণ করা হয়। এই অনুষ্ঠানে এনায়েত করিম বাবুল, দেলওয়ার এলাহী, ইমামুল হক কিসলু, মনিস রফিক, নাহিদ কবির কাকলী, স্নিগ্ধা চৌধুরী, সজীব চৌধুরী, এবং বাবলু হক অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলারা নাহার বাবু।

বিষয়:মিতা হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…