চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিধের মাঝে দেখো মিলন মহান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

২০১৩ সালে অভিনেতা খালেদ খান (যুবরাজ) এর মৃত্যুর পর প্রতিবছর ‘যুবরাজ জয়ন্তী দিবস’ উদ্‌যাপন করা হতো। আয়োজনে প্রধান হিসেবে যুক্ত থাকতেন অভিনেতার স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। গত বছর ১১ এপ্রিল মারা যান তিনিও।

তাদের না থাকার বাস্তবতাকে মেনে নিয়েই তাদের জীবনকে উদ্‌যাপন করার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মিতা-যুবরাজ উৎসব ২০২২’।

মিতা-যুবরাজ শুধু সংগীত শিল্পী বা অভিনয়শিল্পী ছিলেন না, তারা আজীবন অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংস্কৃতির কর্মী ছিলেন। দেশের যেকোনো সংকট, সংগ্রামে তারা এগিয়ে গেছেন। তাদের মতো করে দায়িত্ব পালন করে গেছেন।

আয়োজকরা বলছেন,‘আদতে পৃথিবীতে একটাই সম্প্রদায়। মানুষ আর তার ভালবাসা। আমরা যারা তাঁদেরকে চিনি, জানি, শুনেছি বা দেখেছি, সবাই জানি যে মিতা আর যুবরাজ এই সম্প্রদায়ের দুই মানুষ ছিলেন আর থেকে যাবেন মানুষের মনে বহুকাল।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। অভিনয়, আবৃত্তি, নৃত্য আর গানে গানে স্মরণ করা হবে এ দুই কিংবদন্তীকে।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা ও আসাদুজ্জামান নূর। নৃত্য পরিবেশন করবেন র‍্যাচেল প্রিয়াংকা, সামিনা হোসেন প্রেমা ও কস্তুরী মুখার্জি। গান গাইবেন আরিফ বাউল ও গানের দল সুরতীর্থ। ‘আবছায়ায় যুবরাজ’ নামে নাটকও মঞ্চস্থ হবে এ আয়োজনে। মাসুম রেজার রচনা ও মোস্তাফিজ শাহীনের নির্দেশনায় এ নাটকে অভিনয় করবেন ইন্তেখাব দিনার, রওনক হাসান, ত্রপা মজুমদার ও জ্যোতি সিনহা।

Reneta

উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মফিদুল হক, রতন সিদ্দিকী, বুলবুল ইসলাম ও লাইসা আহমেদ লিসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাথিয়েটারনাটকমিতা হকযুবরাজরবীন্দ্রশিল্পীলিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম

জুন ১৯, ২০২৬

মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

জুন ১৯, ২০২৬

হাইতির বিপক্ষে ব্রাজিল একাদশে থাকছেন কারা?

জুন ১৯, ২০২৬

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

জুন ১৯, ২০২৬

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT