কানাডায় মাইলসের ৭ কনসার্ট, সঙ্গে আছেন শাফিন

বহু জল্পনা-কল্পনা আর গুঞ্জনের পর ‘মাইলস’-এর মঞ্চে দেখা মিলেছে শাফিন আহমেদের।
৪০ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাষ্টের পরে এবার কানাডাতে অনুষ্ঠিত হল সাত কনসার্ট। যুক্তরাষ্ট্রের কনসার্টগুলোতে শাফিন না থাকলেও কানাডার কনসার্টে যোগ দিয়েছেন তিনি।
ভিসা জটিলতায় যুক্তরাষ্টের কনসার্টে না দেখতে পাওয়ায় ভক্তদের মাঝে যে উৎকণ্ঠা তৈরী হয়েছিলো যে, সত্যিই মাইলসের সাথে নেই শাফিন। উদগ্রীব হয়ে থাকা সেইসব ভক্ত অনুরাগীদের জন্য স্বস্তির খবর দিলো টিম ‘মাইলস’।
কানাডায় শো শেষ করে ‘মাইলস’ উড়াল দেবে অষ্ট্রেলিয়ার উদ্দেশ্যে। এরপর দেশে ফিরবেন ৩১ অক্টোবর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…








