চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় নতুন বছরে বিভিন্ন ইস্যুতে নতুন নীতিমালা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
৯:৩৫ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
কানাডা

বৈশ্বিক মহামারী ও বর্তমান পরিস্থিতিতে কানাডা সরকার বিভিন্ন ইস্যুতে নতুন নীতিমালা ও পরিবর্তন আনতে যাচ্ছে।

এরমধ্যে রয়েছে আলবার্টায় সর্বোচ্চ ১০ হাজার ডলার খরচের বিধান রেখে নির্বাচনী আচরণ বিধিতে পরিবর্তন, কুইবেকে অভিবাসন নীতিতে বড় ধরণের পরিবর্তন, আগামী ১লা মার্চ থেকে পরিবেশ আইন কার্যকর হবে ব্রিটিশ কলোম্বিয়ায়। এছাড়াও ন্যূনতম মজুরি বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানো, করোনার ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন ইস্যুতেও নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

পরিস্থিতি অনুযায়ী সময়োপযোগী করতেই এসব নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে ফেডারেল সরকার। স্থানীয় গণমাধ্যম সূত্রে এসব জানা গেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন বছরে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নতুন বছরের প্রাক্কালে কানাডিয়ানদের স্বাগত জানিয়ে তার ফেসবুক এবং টুইটারের এক দীর্ঘ বার্তায় বলছেন-বিগত বছর আমরা মহামারির চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছি। আমরা নতুন বছরে আমাদের অধ্যবসায়, আমাদের বুদ্ধি, আমাদের মূল্যবোধ, আমাদের দায়িত্ববোধ এবং অন্যদের প্রতি আমাদের মমতা দিয়ে একটি নতুনের দিকে সবাইকে নিয়ে এগিয়ে যাবো। ২০২১ সালে আমরা কানাডাকে আরও ন্যায়সঙ্গত করে সমৃদ্ধ এবং শক্তিশালী করে গড়ে তুলবো।

বৈশ্বিক মহামারীর এই সময়ে কানাডা সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত এবং প্রশংসিত। বিশেষ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ব্যক্তিগত উদ্যোগ এবং কানাডিয়ানদের প্রতি তার সহমর্মিতা ও সহযোগিতা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে ট্রুডো সরকারের নেয়া নাগরিকদের জন্য বিভিন্ন প্রণোদনাও পৃথিবীর অন্যান্য দেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডানতুন বছরনীতিমালা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT