স্পোর্টস

কাতালান সংকটে ব্যথিত নাদাল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নাদাল কাতালান সংকটে গভীর চিন্তায়, তার মুখে দুঃখের ছাপ, টেনিসের মাঠের বাইরে মনোভাব প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতালোনিয়ার গণভোট ইস্যুতে বিভক্ত স্পেন। কাতালানদের বিভিন্ন শহরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে আট শতাধিক মানুষ। যা নিয়ে চিন্তিত স্প্যানিশরা। স্পেনের চরম সংকটে ব্যথিত টেনিস তারকা রাফায়েল নাদালও।

বেইজিং ওপেন খেলতে নাদাল এখন চীনে। সেখানে বসেই স্পেন সংকটে নিজের কষ্টের কথা জানান নাদাল, ‘সবাই মিলেমিশে থাকার জন্য স্পেন বিশ্বে পরিচিত। কিন্তু রোববার সেখানে যে চিত্র দেখলাম, তাতে আমি বিস্মিত এবং হতাশ। আমার ব্যক্তিগত অনুভূতি হল, মনে হচ্ছে কেঁদে ফেলি।’

সমস্যা সমাধানে দুপক্ষকে আলোচনার আহবান জানিয়েছেন ক্লে-কোর্টের রাজা। নাদাল বলেন, ‘একমাত্র রাস্তা হল আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো।’

বাকি জীবন কাতালানদের সঙ্গে নিয়েই কাটাতে চান নাদাল, ‘কে অপরাধী সেটা নির্ণয়ের সময় এখন নয়। আশা করি বাকি জীবনটা আমরা একসঙ্গেই বসবাস করব।’

কাতালান সংকটে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন নাদাল, ‘এমনকিছু মানুষ আছে যারা তথ্য বিকৃত করে সেটা কাজে লাগাতে চেয়েছিল। যারা শতশত বছর ধরে যারা আমাদের মধ্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে নাই, তারাই এমন একটি বিশৃঙ্খলার জন্ম দিয়েছে। আমি ভীষণভাবে দুঃখিত।’

বিষয়:কাতালান গণভোট রাফায়েল নাদাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…