চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছর ৫৯ জয়, ইউএস ওপেনের সেমিতে আলকারাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড় আলকারাজ ইউএস ওপেনের সেমিতে জয়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএস ওপেনের কোয়ার্টারের কোর্টে আলকারাজ

২০২৫ উইম্বলডন রানার্সআপ স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ চলতি বছরে ৫৯তম জয় তুলে ইউএস ওপেনে সেমিফাইনালের টিকিট কেটেছেন। তার ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেন সেমি, ২০২২ সালে জিতেছিলেন শিরোপা।

কোয়ার্টার ফাইনালে নিউইয়র্কে বিশ্বর‍্যাঙ্কিংয়ে ২১এ থাকা চেক রিপাবলিক তারকা জিরি লেহেকাকে ৬-৪, ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন। ম্যাচ জিততে পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী স্পেনিয়ার্ড সময় নিয়েছেন দুই ঘণ্টারও কম।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে আলকারাজ বলেছেন, ‘কিছু সময় এমন শট খেলি যা সেই মুহুর্তে মনে করি উচিত হয়নি। এভাবেই টেনিস ভালোবাসি। তাই দৃঢ়ভাবে ভালো খেলতে চাই। একইসঙ্গে দুর্দান্ত শট খেলার সুযোগ আসলে তা হাতছাড়া করি না। নিজের, দলের ও ভক্তদের বিনোদনের জন্য টেনিস খেলি।’

Banglabid

এবছরে উইম্বলডন খোয়ালেও আলকারাজ জিতেছেন ৫৯ ম্যাচ। সেমিতে তার প্রতিপক্ষ হতে পারেন বিশ্বর‍্যাঙ্কিংয়ে চারে থাকা টেইলর ফ্রিটজ। কিংবা ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি নোভাক জোকোভিচ।

আলকারাজ ক্যারিয়ারের শেষ চার গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে পৌঁছেছেন কোন সেটে পয়েন্ট ড্রপ না করে। স্পেনিয়ার্ড রাফায়েল নাদালের পরে সবচেয়ে কমবয়সে এমন রেকর্ড করেছেন তিনি। ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেনে নাদাল করে দেখিয়েছিলেন এমনকিছু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেনকার্লোস আলকারাজজিরি লেহেকারাফায়েল নাদাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT