বিনোদন

‘কাঠবিড়ালী’র চেয়ে ‘রক্তজবা’ পরিণত সিনেমা: নিয়ামুল মুক্তা

কৃষি মাঠে চারজন মানুষ, প্রকৃতি ও ফসলের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি মাঠে চারজন মানুষ, প্রকৃতি ও ফসলের পটভূমিতে, বাংলাদেশের কৃষি ও জীবনধারা তুলে ধরা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম সিনেমা ‘কাঠবিড়ালী’ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা। এর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসা অর্জন করেন তিনি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এবার নিয়ামুল মুক্তা তার দ্বিতীয় সিনেমা ‘রক্তজবা’র শুটিং শেষ করলেন।

নিয়ামুল মুক্তা বলেন, শুটিং যেহেতু শেষ তাই বলতে পারি ‘কাঠবিড়ালী’র চেয়ে আমার ‘রক্তজবা’ হবে আরও পরিণত সিনেমা।

তরুণ এ নির্মাতা জানান, একটি দৃশ্যের শুটিং বাকি ছিল। আটমাস অপেক্ষার পর তিনি দৃশ্যটির মাধ্যমে শুটিং শেষ করেন।

চলতি বছরের জানুয়ারিতে ঢাকা চাঁদপুরে শুটিংয়ের মাধ্যমে ‘রক্তজবা’র অন্য সব কাজ শেষ হয়। বাকি ছিল একটি দৃশ্যের শুটিং। নির্মাতার মতে, ‘রক্তজবা’র গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল এটি। যেখানে একটি স্কুলের বিভিন্ন অংশ দেখানো হবে।

নিয়ামুল মুক্তা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার অপেক্ষায় ছিলাম। যেহেতু খুলেছে তাই একদিনের শুটিংয়ের মাধ্যমে কাজটি শেষ করেছি। চাইলেই সেট বানিয়ে দৃশ্যটি করতে পারতাম। কিন্তু প্রকৃত পরিবেশ হয়তো পেতাম না। সেজন্য এতোদিন অপেক্ষা করে অবশেষে শুটিং সম্পন্ন করেছি। এর মধ্যে পোস্ট প্রডাকশনের কাজ অনেকদূর এগিয়ে নিয়েছি।

‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ।

অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে ঘিরে সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন জর্জ।

‘রক্তজবা’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান, ক্রিয়েটিভ ও নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন।

বিষয়:ইমপ্রেস টেলিফিল্ম নিয়ামুল মুক্তা নুসরাত ইমরোজ তিশা রক্তজবা লুৎফর রহমান জর্জ শরিফুল রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…