বাংলাদেশ

কাগজে-কলমে ‘ময়মনসিংহ বিভাগ’র যাত্রা শুরু

কাগজে-কলমে ‘ময়মনসিংহ বিভাগ’র যাত্রা শুরু

কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে বাদ দিয়ে ‘ময়মনসিংহ বিভাগ’ গঠনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর ‘ময়মনসিংহ বিভাগ’ গঠনের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার মধ্যে টাঙ্গাইল ও কিশোরগঞ্জ এই নতুন বিভাগে আসছে না। নতুন এই বিভাগে অন্তর্ভূক্ত জেলাগুলো হলো, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা।

বিষয়:নিকার ময়মনসিংহ-বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…