বাংলাদেশ

কিশোরগঞ্জ-টাঙ্গাইলকে বাদ দিয়ে ‘ময়মনসিংহ বিভাগ’ অনুমোদন

কিশোরগঞ্জ-টাঙ্গাইলকে বাদ দিয়ে ‘ময়মনসিংহ বিভাগ’ অনুমোদন

কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে বাদ দিয়ে ‘ময়মনসিংহ বিভাগ’ গঠনের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে নিকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার সভায় বিষয়টি আলোচিত হওয়ার পরে অনুমোদন পায়। মন্ত্রিসভার বৈঠক শেষে শুরু হয় প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি, নিকার এর বৈঠক। সেখানে ময়মনসিংহকে বিভাগ ঘোষণার সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা জানান, ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ গঠন করা হবে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই চারটা জেলা নিয়ে হবে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ। এর হেড কোয়াটার হবে ময়মনসিংহ শহরেই।

বৃহত্তর ময়মনসিংহ বলতে আমরা ছয়টি জেলাকে বুঝি। এরমধ্যে টাঙ্গাইল আর কিশোরগঞ্জ এই নতুন বিভাগে আসছে না। নিকার বৈঠকে পিরোজপুরের ভান্ডারিয়াকে পৌরসভা, কুমিল্লার হোমনা উপজেলার সীমান্ত সম্প্রসারণ এবং কুমিল্লার মুরাদনগরকে বিভক্ত করে দুটি থানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।

বিষয়:নিকার ময়মনসিংহ-বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…