চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরে দাঁড়াচ্ছে প্যারিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ পূর্বাহ্ণ ১৪, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

প্যারিসের বাতাসে এখনও ভাসছে পোড়া বারুদের গন্ধ আর রাজপথে রয়েছে  টাটকা রক্তের দাগ। মোড়ে মোড়ে সবার মধ্যে কাজ করছে চাপা আতঙ্ক। সন্ত্রাস প্রাণ কেড়েছে মানুষের। কিন্তু নৃশংসতার এই আবহও কাড়তে পারেনি মানবতা ও মানুষের মনোবল। এমনটাই প্রমাণ করল প্যারিস, প্রমাণ করল গোটা পৃথিবী।

মাত্র কয়েক ঘণ্টা আগে প্যারিসে শেষ হয়েছে হত্যালীলা। সরকারি আদেশে ফ্রান্সের রাজধানীতে জারি করা হয়েছে কারফিউ। সরকার দ্রুত রাস্তা ফাঁকা করে দেওয়ার নির্দেশও দিয়েছেন। অসহায় মানুষ যখন আশ্রয়ের খোঁজে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে, তখন এগিয়ে এলো মানুষই। শহরের মানুষ নিজেদের বাড়ির দরজা খুলে দিলেন নিরাশ্রয় পথচারীদের জন্য। ব্যবহার করলেন সোশ্যাল মিডিয়ার। এই মুহূ্র্তে প্যারিসের বাসিন্দাদের ফেসবুক, টুইটার অ্যাকাউন্টে ঘুরে বেড়াচ্ছে একটা শব্দ। পোর্তেওভার্তে। যার বাংলা করলে দাঁড়ায় ‘উন্মুক্ত দরজা’। হ্যাঁ, এই ভাবেই নিরাশ্রয়দের দিকে সাহায্যের হাত বাড়ালো নাগরিক জীবন, প্রতিশ্রুতি দিল নিরাপদ আশ্রয়ের। এ ভাবেই সন্ত্রাসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল মানুষই।

হামলার এক ঘণ্টার মধ্যে তৈরি হয়েছিল পোর্তেওভার্তে হ্যাশট্যাগটি। এই কয়েক ঘণ্টায় মধ্যে অন্তত ৪ লক্ষ টুইটে ব্যবহার হয়েছে এই হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগের সঙ্গেই দেওয়া হচ্ছে ব্যক্তিগত ফোন নম্বর, অ্যাপার্টমেন্ট নম্বর। ‘দরকার পড়লে চলে এসো, সঙ্কোচ কোরো না’- পোস্টে পোস্টে প্রকাশ্য আহ্বান। মাত্র কয়েকটা শব্দ। কিন্তু এর ব্যপ্তি, গভীরতা, ভালোবাসা এখন আকাশ ছুঁয়েছে।

প্যারিস যে সন্ত্রাসের কাছে হার মানছে না, তার ইঙ্গিত তো মিলেছিলো আগেই। জঙ্গি হানায় কিছুক্ষণ আগেই কেঁপে উঠছে স্তাদে দ্য ফঁস স্টেডিয়াম। কয়েক মিনিট আগে যে মাঠ মেতেছিল ফুটবলের দ্রুত ছন্দে, গর্জন করছিল গ্যালারি, হঠাৎ সন্ত্রাসে সেখানে নেমে আসে স্তব্ধতা। আতঙ্ক গ্রাস করছে উচ্ছ্বাসকে। কিন্তু কিছুক্ষণ মাত্র। ফের শুরু হলো খেলা। চললো শেষ পর্যন্ত। খেলার শেষে একজন, একজন করে গ্যালারি থেকে মাঠে নেমে আসতে শুরু করে উপস্থিত দর্শকরা। এক জনের হাতের মুঠোয় তখন বন্দী পাশের জনের হাত। কাঁধে মিলল কাঁধ। এক সঙ্গে সবাই গেয়ে উঠলেন জাতীয় সঙ্গীত। যার প্রত্যয়ের কাছে তখন খানিক আগের বিস্ফোরণের ভয়ের শব্দ হারতে শুরু করেছে।

দু’দিন আগেই বৈরুতে সন্ত্রাসের বলি হয়েছেন ৪৩ জন। বাগদাদে ১৮। আজ প্যারিসে হত ১২৭ জন। কিন্তু, মানুষ খুন হলে কি জীবন থেমে যায়? যায় না বোধহয়। ভাবনা, সাহস, বেঁচেই থাকে। ২৬/১১ হামলার পরের দিনই জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে এনে সেটাই প্রমাণ করেছিল মুম্বই। আজ আবার এই ভয়ানক হামলাকে দাঁতে দাঁত চেপে মোকাবিলা করে একই প্রমাণ দিলো প্যারিস। আসলে মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিসে সন্ত্রাসী হামলাফ্রান্সে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT