চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁচপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা।  

রোববার সকালে বেতন ভাতার দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে সিনহা গার্মেন্টস এর আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়।

এতে পুলিশসহ অন্তত ২৫জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, মাতৃত্বকালীন ছুটি, ছুটিকালে ভাতা প্রদান, মাসিক বেতন ৮ তারিখের মধ্যে পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার সকালে কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে সিনহা গার্মেন্টের শ্রমিকরা। তারা কারখানার প্রধান ফটকের বাইরে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে নিরাপত্তাকর্মী ও পুলিশের বাধার মুখে পড়ে। গার্মেন্টস কর্তৃপক্ষ এসময় কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করে।

তবে রোববার সকালেও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সকাল ৯টা থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে সোনারগাঁ থানা পুলিশের সঙ্গে বিপুল সংখ্যক ইন্ডাস্ট্রিয়াল পুলিশও অভিযানে নামে। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর জলকামান ও টিয়ারশেল ছুড়লে সংঘর্ষ শুরু হয়।

শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় গোটা কাঁচপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের অভিযানে শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলেও মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Reneta

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, কাঁচপুরের সিনহা গার্মেন্টে শ্রমিক অসন্তোষের খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিলে শ্রমিকরা বেপরোয়া হয়ে ওঠে। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাকপোশাক শ্রমিকবেতন-ভাতামাতৃত্বকালীন ছুটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT