বিনোদন

কসোভো চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’র জয়জয়কার

কসোভো চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’র জয়জয়কার

‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শীর্ষক কসোভোর চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকসহ সেরা চিত্রনাট্য পুরস্কার জিতে নিলো ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। উৎসবে অংশ নিয়ে ইতিমধ্যে সেরা পরিচালকের পুরস্কার স্মারক গ্রহণ করেছেন চলচ্চিত্রর পরিচালক তৌকির আহমেদ।

এই অর্জনের মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের চলচ্চিত্র অনেকদুর এগিয়ে যাবে বলে আশা এই কৃতি পরিচালকের।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশী শ্রমিকদের মানবেতন জীবনযাপনের বঞ্চিত চিত্রের গাঁথুনিতেই চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। কান চলচ্চিত্র উৎসব ঘুরে এসে গত ৩১ আগস্ট শুরু হওয়া কসোভোর ‘দ্য গডেস অন দ্য থ্রোন’ চলচ্চিত্র উৎসবের শেষ দিন ৪ সেপ্টেম্বর আরেকবার উচ্চারিত হলো বাংলাদেশের চলচ্চিত্রের নাম।

কসোভো চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’র জয়জয়কারইমপ্রেসের ছবি ’অজ্ঞাতনামা’ জিতে নিলো সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের খেতাব। পুরস্কার প্রাপ্তি নিয়ে ছবির পরিচালক ও চিত্রনাট্যকার তৌকির আহমেদ কসোভো থেকে জানালেন তার অনুভুতি।

কসোভো থেকে পরিচালক তৌকির আহমেদ জানান, আমার সঙ্গে অনুপ্রেরণা ও আনন্দের যেমন ছিল, তেমনি বাংলাদেশের একটি সুনাম এই দেশটিতে এই শহরটিতে আমি লক্ষ্য করেছি। আমার খুব ভালো লাগছে।

কসোভো চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’র জয়জয়কারএখানেই শেষ নয় এর আগে ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালে ছবিটি অর্জন করে জুরি মেনশন অ্যাওয়ার্ড। আরো বেশ কটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া কথাও জানালেন তিনি।

তৌকির আহমেদ আরও জানান, বাংলাদেশের ছবিকে আমরা বিশ্বের দরবারে নিয়ে যেতে চাই, এর মধ্যে আছে ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ফেস্টিভাল, আমেরিকার একটি ফেস্টিভাল এবং অক্টোবরে ইটালিতে একটি ফিল্ম ফেস্টিভালে ছবিটির প্রতিযোগিতা আছে।

বাংলাদেশে গত ১৯ আগস্ট মুক্তি পায় তৌকির আহমেদ পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র অজ্ঞাতনামা।

বিষয়:অজ্ঞাতনামা ইমপ্রেস টেলিফিল্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…